ত্রিপুরায় ‘বিপ্লব”, মুখ্যমন্ত্রী পদে ইস্তফা বিপ্লব দেবের

আচমকাই ইস্তফায় রাজ্যে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন বিপ্লব দেব। সূত্রে পাওযা খবরে জানা গিয়েছে, শীর্ষ নেতৃত্বের নির্দেশেই তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তাঁর ইস্তফাপত্র রাজ্যপালের কাছে পাঠিয়ে দিয়েছেন। ইস্তফাপত্র মাত্র একলাইনের- ‘আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলাম। আজ শনিবার, ১৪.০৫.২০২২ ইস্তফা গৃহীত হোক।’

তাঁর এই আচমকা ইস্তফায় রাজ্য-রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে।  মেয়াদ শেষের ১০ মাস আগেই এই পদত্যাগে নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,  ইস্তফার মূল কারণ রাজ্য বিজেপিতে গোষ্ঠীকোন্দল।

উল্লেখ করার মতো বিষয় হল, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে দিল্লি যান। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই ইস্তফার নির্দেশ খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে এসেছে কি? তাছাড়া বিপ্লব দেবের ইস্তফার ঘোষণার কয়েক মিনিটির মধ্যে পৌঁছে যান দলের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। তাই, এই ইস্তফা নিয়ে একাধিক প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। 

মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর থেকে বিপ্লব দেবের বিরুদ্ধে দলের একাংশের মধ্যে অসন্তোষ ছিল। তাদের অভিযোগ, রাজ্য় নেতৃত্বকে গুরুত্ব না দিয়ে তিনি তাঁর মতো করে রাজ্যমন্ত্রিসভা গঠন করেছেন এবং কাজ করছেন নিজের মতো করে। ফলে, যে ত্রিপুরা জয় করতে গিয়ে লডা়ই করতে হয়েছিল, সেই ত্রিপুরা হাত ছাড়া হয়ে যাবে।  সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিপ্লব দেবের বিরুদ্ধে বিরোধী গোষ্ঠী শীর্ষ নেতৃত্বের কাছে তাদের অসন্তোষের কথা জানিয়ে দেয়।  একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনেই বিপ্লব দেব ইস্তফার সিদ্ধান্ত নেন। রাজ্য মন্ত্রিসভা জরুরী বৈঠকে বসতে চলেছে।  

আরও পড়ুন রাজীবকে মাথায় রেখেই তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি ত্রিপুরায়

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’

বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা

শুটিং সেটে গুরুতর আহত কার্তিন আরিয়ান, হাঁটুতে চোট নিয়ে হাসপাতালে ভর্তি, হবে সার্জারি

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

‘কোনও গাড়ি রেজিস্ট্রেশন ছাড়া চলবে না’, রাজ্য সরকারের ১০০ দিন পূর্তিতে বার্তা অর্জুন সিংহের

বাঙালির পছন্দের পোনা মাছের চপ, এবার বানিয়ে ফেলুন বাড়িতেই

পেটের দায়ে কাজে এসে নিউমার্কেটের হোটেলে মৃত্যু ঝাড়খণ্ডের যুবকের, সন্দীপকে হারিয়ে বুক চাপড়ে কান্না পরিবারের

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

রিষড়া থেকে পাক-চর রানার আরও এক সঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ

ঘুপচি ঘর, একই ছাদের তলায় একাধিক হোটেল, নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর উঠছে প্রশ্ন