‘জেলে পুরতে পারে, কিন্তু আপনাদের…..’ ওয়ানাডে গর্জে উঠলেন রাহুল

সাংসদ পদ খারিজের পরে মঙ্গলবারই প্রথম নিজের নির্বাচনী কেন্দ্রে পা রেখেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়ানাড: সাংসদ পদ খারিজের পরে মঙ্গলবারই প্রথমবারের মতো নিজের নির্বাচনী কেন্দ্র ওয়ানাডে পা রেখেছিলেন রাহুল গান্ধি। আর তাঁর রোড শো আছড়ে পড়ল জনসুনামি। সুরাতের আদালত তাঁকে জেলের সাজা শুনিয়েছে বটে কিন্তু জনতার আদালতে রাজীব তনয় যে সত্যিকারের নায়ক তার প্রমাণ মিলল ওয়ানাডের রাস্তায়-রাস্তায়। আর তাঁকে ঘিরে মানুষের ্ঈাউপচে পড়া ভিড় দেখে অভিভূত প্রাক্তন কংগ্রেস সভাপতি গর্জে উঠে বললেন, ‘বিজেপি নেতারা আমার থাকার ঘর কেড়ে নিতে পারে, আমায় জেলে পুরতে পারে, কিন্তু তারা ওয়ানাডের মানুষের প্রতিনিধিত্ব ও সমস্যার কথা তুলে ধরা থেকে আটকাতে পারবে না।’

‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতের সুরাতের এক আদালত দুই বছরের জেলের সাজা শুনিয়েছে রাহুল গান্ধিকে। আর ওই সাজা ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে নজিরবিহীন ত‍ৎপরতায় প্রাক্তন  কংগ্রেস সভাপতির সাংসদ পদ খারিজ করে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সাংসদপদ খারিজের পরে এদিন প্রথমবার নিজের সংসদীয় কেন্দ্রে পা রেখেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধি।

কালপেট্টা থেকে শুরু হয়ে রাহুলের রোড শো। সামিল হয়েছিলেন কয়েক হাজার কংগ্রেস কর্মী থেকে সাধারণ মানুষ। আর উপচে পড়া ভিড় দেখে কার্যত অভিভূত হন রাজীব তনয়। সাংসদ পদ খারিজে তিনি যে মোটেও দুঃখ পাননি তা উল্লেখ করে রাহুল বলেন, ‘সাংসদ পদ তো শুধুমাত্র একটা অলঙ্করণ। বিজেপি তা কেড়ে নিতে পারে।, আমাকে ঘর থেকে উচ্ছেদ করতে পারে, এমনকী জেলে পুরতেও পারে। কিন্তু ওয়ানাডের মানুষের পাশে দাঁড়ানোকে আটকাতে পারবে না। বিজেপি নেতারা ভেবেছিলেন, বাড়িতে পুলিশ পাঠিয়ে, ঘর কেড়ে নিয়ে আমায় ভয় দেখাবে। ওরা ভুল ভেবেছে।’

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি