২৬/১১-এর মুম্বই হামলা মামলার সরকারি আইনজীবী লড়ছেন বিজেপির হয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি : ২৬/১১-এর মুম্বই হামলা মামলায় সরকারি আইনজীবী উজ্জ্বল নিকমকে প্রার্থী করল বিজেপি। মুম্বই উত্তর-মধ্য কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে।

গত লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর-মধ্য কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল পুনম মহাজনকে। কিন্তু এবারে আর পুনমকে প্রার্থী করা হয়নি। পুনমের জায়গায় প্রার্থী করা হয়েছে সরকারি আইনজীবী উজ্জ্বল নিকমকে। ২৬/১১-এর মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলা মামলায় সরকারি আইনজীবী হিসাবে দায়িত্বে ছিলেন এই উজ্জ্বল নিকম। পাশাপাশি তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রমোদ মহাজন হত্যা মামলারও আইনজীবী ছিলেন। গত লোকসভা ভোটে প্রমোদের মেয়ে পুনমকে প্রার্থী করেছিল বিজেপি। সাংগঠনিক রিপোর্ট নেওয়ার পর স্থির হয়, এবারে আর পুনমকে প্রার্থী করা হবে না। তার বদলে উজ্জ্বল নিকমকে প্রার্থী করা হবে। এই ধরনের ঘটনা যে ঘটতে চলেছে, তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। পুনমের বদলে কাকে প্রার্থী করা যায়, দল সেটাই একদিন ভাবনাচিন্তা করছিল। শেষ পর্যন্ত একজন সরকারি আইনজীবীকেই প্রার্থী হিসাবে বেছে নিল গেরুয়া শিবির।

আগামী ২০ মে মুম্বইয়ে ভোটগ্রহণ। উজ্জ্বল নিকমকে এবার লড়তে হবে কংগ্রেস প্রার্থী বর্ষা গায়কোয়াডের বিরুদ্ধে। বর্ষা গায়কোয়াড ধারাভি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। ফলে মুম্বইয়ের এই কেন্দ্রে আগামী লোকসভা ভোটে লড়াই যে জমে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

 

 

 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ