শাহরুখ পুত্রদের মাদক পার্টি কাণ্ডে নাম জড়াল কৈলাসের

কেঁচো খুড়তে কেউটে বেরোবে? প্রমোদতরীতে মাদক কাণ্ডের জল গড়াচ্ছে বহুদূর

Share:

নিজস্ব প্রতিনিধি: কেঁচো খুড়তে কেউটে বেরোবে? প্রমোদতরীতে মাদক কাণ্ডের জল গড়াচ্ছে বহুদূর। গত শনিবার মহারাষ্ট্রের বিজেপি নেতা মোহিত কম্বোজ দাবি করেন, আরিয়ানের মামলাটির মূলচক্রী আসলে সুনীল নামের এক ব্যক্তি। যিনি মহারাষ্ট্রের শাসক গোষ্ঠীর শরিক ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপির ঘনিষ্ঠ। আর সেই সুনীলই রবিবার সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আরিয়ানের মাদক পার্টির গোপন খবর যিনি ফাঁস করেছিলেন, তাঁর নাম নীরজ যাদব। বিজেপির জাতীয় স্তরের সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ বলে পরিচিত নীরজ।’ আর এই বক্তব্যেই কার্যত নড়েচড়ে বসেছে মহারাষ্ট্র। এমনিতেই একাধিক কেলেঙ্কারির সঙ্গে নাম জড়িয়ে রয়েছে কৈলাসের। এবার মাদক কাণ্ডে তাঁর নাম জড়ানোয় বিপাকে মধ্যপ্রদেশের বিজেপি নেতা।

গত ৩ অক্টোবর মুম্বইয়ের ওই প্রমোদতরীর গোপন মাদক পার্টি থেকে যখন শাহরুখ-পুত্রকে গ্রেফতার করা হয়, তখন সেখানে ছিলেন বেসরকারি গোয়েন্দা কিরণ গোসাভি এবং বিজেপি কর্মী মণীশ ভানুশালি। যাকে বারবার আড়াল করেছে খোদ এনসিবি। যদিও এদের কাউকেই চেনেন না বলে সাক্ষাৎকারে জানিয়েছেন সুনীল। তিনি জানিয়েছেন, ‘আমি এই ঘটনার সঙ্গে কোনও ভাবেই জড়িত নই। কিরণ গোসাভিকে চিনি না। শুধু মণীশকে চিনি। শ্যাম ডি’সুজা নামের এক ব্যক্তি আরিয়ানকে সাহায্য করার কথা বলেছিলেন। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মণীশের সঙ্গে শ্যামের পরিচয় করিয়ে দেওয়ার। আমি সেটুকুই করেছিলাম। বাকি যা করার তা শ্যাম, মণীশ এবং কিরণরাই করেছেন।’

সুনীল এও জানিয়েছেন, আরিয়ানকে রেহাই দিতে ২৫ কোটি টাকার বেআইনি লেনদেনের যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারেও তাঁর কোনও ধারণা নেই। সুনীল এও জানিয়েছেন, ‘শ্যামের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার পর মণীশ আমাকে একটি হোটেলে বন্দি করে রেখেছিলেন। সেখানে আমাকে মারধর করেন। হুমকিও দেয় মণীশ।’

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ