আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিহারে তেজস্বীর আরজেডিকে সিংহাসনচ্যূত করে একক বৃহত্তম দল বিজেপি!

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিপুল জনাদেশ নিয়ে ফের একবার পাটলিপুত্রের কুর্সি দখল করতে চলেছে বিজেপি-নীতীশ কুমারের জোট। মঙ্গলবার (১১ নভেম্বর) দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে বিভিন্ন সমীক্ষক সংস্থার বুথফেরত সমীক্ষায় তেমনই ইঙ্গিত মিলেছে। এখনও পর্যন্ত ৯টি সমীক্ষক সংস্থার সমীক্ষা প্রকাশ হয়েছে। প্রত্যেকটি সমীক্ষাতে্ই ‘ফির এক বার নীতীশ সরকার’ এর ইঙ্গিত দেওয়া হয়েছে। শুধু তাই নয় বুথফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে, তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দলকে সিংহাসনচ্যূত করে রাজ্যের একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুথফেরত সমীক্ষা অনুযায়ী, বিহারে ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জিততে পারে ৬৭ থেকে ৭০টি আসনে। সেখানে আরজেডির ঝুলিতে যেতে পারে ৫৭ থেকে ৬৯টি আসন।

এদিন দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পরেই বিভিন্ন সমীক্ষক সংস্থার বুথফেরত সমীক্ষা প্রকাশ করা হয়। যদিও বুথফেরত সমীক্ষার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং বহু ক্ষেত্রেই বুথফেরত সমীক্ষায় প্রকাশিত ফলাফল মুখ থুবড়ে পড়েছে। তার জলজ্যান্ত প্রমাণ গত বছরের লোকসভা ভোট। যদিও বিজেপি পন্থী গদি মিডিয়ার তরফে প্রত্যেক ভোট শেষেই এনডিএ’র জয়-জয়কার ঘোষণা করা হয় বুথফেরত সমীক্ষায়। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি।

বিজেপি-পন্থী হিসাবে পরিচিত ‘দৈনিক ভাস্কর’ এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী বিহারে ১৪৫ থেকে ১৬০টি আসন জিতে সরকার গঠন করছে এনডিএ। আরজেডির নেতৃত্বাধীন মহাজোট পেতে পারে ৭৩ থেকে ৯১ আসন। প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির ঝুলিতে যেতে পারে ০-৩ আসন। নির্দল ও অন্যান্যরা জয়ী হতে পারে ৫-৭ আসনে।

‘জেভিসি’ নামে অন্য সমীক্ষা সংস্থার বুথফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে, ১৩৫ থেকে ১৫০ আসনে জয় পেতে চলেছে এনডিএ। উল্টোদিকে মহাজোট পেতে পারে ৮৮ থেকে ১০৩ আসন। জন সুরাজের ঝুলিতে যেতে পারে মাত্র একটি আসন। অন্যান্যরা পেতে পারে ৩-৬ আসন।

‘চাণক্য স্ট্র্যাটেজিস’ –এর সমীক্ষা বলছে, এনডিএ জিততে পারে ১৩০ থেকে ১৩৮ আসন। আরজেডির নেতৃত্বাধীন মহাজোট জয়ী হতে পারে ১০০ থেকে ১০৮ আসনে। খালি হাতে ফিরবে প্রশান্ত কিশোরের দল। তিন থেকে ৫ আসন জিততে পারে অন্যান্যরা।

‘ম্যাট্রিজ’-এর সমীক্ষা অনুযায়ী, এনডিএ জিততে চলেছে ১৪৭ থেকে ১৬৭ আসনে। মহাজোটের দখলে যেতে পারে ৭০ থেকে ৯০ আসন। প্রশান্ত কিশোরের দল সর্বাধিক পেতে পারে দুটি আসন। নির্দল ও অন্যান্যরা জয়ী হতে পারে ২-৮ আসনে।

‘পি-মার্ক’ বলছে, ১৪২ থেকে ১৬২টি আসনে জিতে ফের ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ। ৮০ থেকে ৯৮ আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে তেজস্বী যাদবের মহাজোটকে। প্রশান্ত কিশোরের জন সুরাজ জিততে আরে ১-৪ আসনে। নির্দল ও অন্যান্যরা পেতে পারে ০-৩টি আসন।

সমীক্ষক সংস্থা ‘পিপলস ইনসাইট’ তাদের বুথফেরত সমীক্ষায় জানিয়েছে ১৩৩ থেকে ১৪৮ আসনে জিতে ফের পাটলিপুত্রের কুর্সিতে ফিরছে নীতীশ কুমারের এনডিএ। ৮৭ থেকে ১০২টি আসন নিয়ে ফের বিরোধী দলের জন্য নির্ধারিত বেঞ্চেই বসতে হবে মহাজোটকে। প্রশান্ত কিশোরের দল জন সুরাজ জয়ী হতে পারে ০-২ আসনে। আর নির্দল ও অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৩-৬টি আসন।

‘পিপলস পালস’ এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ‘১৩৩ থেকে ১৫৯টি আসন জিততে চলেছে এনডিএ। ৭৫ থেকে ১০১ আসনে জিততে পারে মহাজোট। ০ থেকে ৫টি আসনে জিততে পারে জন সুরাজ। ২ থেকে ৮টি আসনে জিততে পারেন অন্যান্যরা।

বিহারে সরকার গড়ার নির্বাচনে এবার ‘বাম্পার ভোটিং’ হয়েছে। প্রথম দফায় যেখানে ভোট পড়েছিল ৬৫ দশমিক ০৮ শতাংশ সেখানে দ্বিতীয় দফায় বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৭.১৪ শতাংশ। বহু আসনে যেহেতু সন্ধে ছয়টা পর্যন্ত ভোট নেওয়া হবে, ফলে ভোটের হার আরও বাড়বে তা বলাই নিশ্চিত। ভোট পড়ার হার কোথায় গিয়ে পৌঁছবে তা অনুমান করতে পারছেন না নির্বাচন কমিশনের আধিকারিকরা। উল্লেখ্য ২০০০ সালে বিহারে বিধানসভা নির্বাচনে ৬২ দশমিক ৫৭ শতাংশ। ১৯৯৮ সালে লোকসভা নির্বাচনে পড়েছিল ৬৪ দশমিক ৬০ শতাংশ ভোট। বিহারের ইতিহাসে সেটাই ছিল রেকর্ড সংখ্যক ভোটদান।

পাঁচ বছর আগে বিহারে ৭৫টি আসনে জিতে একক বৃহত্তম দল হয়েছিল আরজেডি। পরে আসাউদ্দিন ওয়াইসির মিমের পাঁচ বিধায়ক যোগ দেওয়ায় তেজস্বীর দলের শক্তি বেড়ে দাঁড়িয়েছিল ৮০।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ