পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: আরজেডি এবং কংগ্রেসের একটি যৌথ সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে করা অশালীন আক্রমণের প্রতিবাদে শুক্রবার পটনায় কংগ্রেস অফিসের বাইরে বিজেপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। এরপর দু’পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। বিজেপি এবং কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তাল হয়ে উঠল বিহারের দারভাঙ্গা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে করা অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিজেপি কর্মী এবং সমর্থকরা কংগ্রেস অফিসে হামলা চালায়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে কংগ্রেস নেতারা অভিযোগ করেছেন যে বিজেপি কর্মীরা কংগ্রেস অফিসের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে লাঠি দিয়ে তাঁদের কর্মীদের মারধর শুরু করে। শুধু তাই নয়, পাশাপাশি অফিসে পার্ক করা গাড়িতে ভাঙচুর চালায়, ইট-পাথর ছুঁড়ে মারে। এর ফলে কয়েকজন কংগ্রেস কর্মী আহত হন। একজন কর্মীর মাথায় আঘাত লাগে। বিজেপি নেতারা সাদাকাত আশ্রমে মিছিল করে রাহুল গান্ধি এবং ইন্ডিয়া জোটের অন্যান্য নেতাদের বিরুদ্ধে স্লোগান দেন।

এই বিক্ষোভ চলাকালীন, বিজেপি কর্মীরা পটনায় কংগ্রেসের রাজ্য সদর দফতর সাদাকত আশ্রম ভাঙচুর করে। তারা জোর করে কংগ্রেস অফিসের গেট খুলে ভেতরে প্রবেশ করে। এই সময় কংগ্রেস কর্মীরা তাদের প্রতিরোধ করে এবং উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে মারামারি শুরু করে। উভয় পক্ষ থেকে একে অপরের দিকে ইট ও পাথর ছোঁড়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাটনা পুলিশকে হালকা বলপ্রয়োগ করতে হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিজেপি ও কংগ্রেস কর্মীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার ২৭ অগস্ট দারভাঙ্গায় রাহুল গান্ধি এবং তেজস্বী যাদবের ভোটার অধিকার সমাবেশের সময় মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদি এবং তাঁর মাকে নিয়ে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছিল। তবে, রাহুল বা তেজস্বী সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন না। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।

কংগ্রেস এবং আরজেডির মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা অভিযুক্তকে বিহার পুলিশ গ্রেফতার করেছে। তাঁর নাম রিজভি ওরফে রাজা। তিনি দারভাঙ্গার বাসিন্দা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর জন্য কংগ্রেস এবং আরজেডির তীব্র সমালোচনা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে লিখেছেন, ‘বিহারের দারভাঙ্গায় কংগ্রেস এবং আরজেডির মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর প্রয়াত মা’র বিরুদ্ধে যেভাবে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে, তা কেবল নিন্দনীয়ই নয়, আমাদের গণতন্ত্রকেও কলঙ্কিত করার জন্য যথেষ্ট।’

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর