মহাকুম্ভকে অর্থহীন বলে বিদেশি হ্যালউইন উদযাপন, ছবি পোস্ট করে ভোটের আগে বিপাকে লালু

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজ মাধ্যমে নাতি-নাতনিদের সঙ্গে হ্যালউইন উৎসব উদযাপনের ভিডিও প্রকাশ করে বিপাকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। বস্তুত, তাঁকে কটাক্ষে বিদ্ধ করেছে ভারতীয় জনতা পার্টি। আসলে খাঁটি দেশীয় ঐতিহ্যে ভরপুর মহাকুম্ভকে অর্থহীন বলেছিলেন আরজেডি প্রধান। তাতেই চটেছে বিজেপি। তাঁদের দাবি লালু প্রসাদ যাদব ‘বিদেশী’ হ্যালউইন উৎসবকে আপন করে মহাকুম্ভ উৎসবকে পর করেছেন। এই নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

লালু প্রসাদ যাদবের মেয়ে এবং আরজেডি নেত্রী রোহিণী আচার্য X হ্যান্ডেলে হ্যালউইন উদযাপনের কয়েকটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “সকলকে হ্যালউইনের শুভেচ্ছা।” সেই পোস্টে আরজেডি প্রধানকে দেখা গিয়েছে নাতি-নাতনিদের সঙ্গে ছবি তুলতে। তারা সকলেই হ্যালউইনের পোশাকে সজ্জিত ছিল।

 

তারপরেই কটাক্ষের তির বিদ্ধ করেছে লালু প্রসাদ যাদবকে। বিজেপি কিষাণ মোর্চার (বিজেপিকেএম) অফিশিয়াল অ্যাকাউন্টে যাদবকে লক্ষ্য করে একটি পোস্টে লেখা হয়েছে, “ভুলে যাবেন না, বিহারের বাসিন্দা এই সেই লালু প্রসাদ যাদব যিনি বিশ্বাস ও আধ্যাত্মিকতার মহা উৎসব মহাকুম্ভকে অর্থহীন বলে অভিহিত করেছিলেন। অথচ এখন হ্যালউইন উৎসব উদযাপন করছেন। যারা মানুষের বিশ্বাসকে আক্রমণ করে তারা বিহারের মানুষের কাছ থেকে ভোট পাবে না।”

চলতি বছর ফেব্রুয়ারিতে মহাকুম্ভ উৎসবকে ‘অর্থহীন’ বলেছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাই নিয়ে শুরু হয় বিতর্ক। সেই সময় উত্তর প্রদেশের প্রয়াগরাজে বিপুল সংখ্যক মানুষের ভিড় সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, “কুম্ভের কোনও অর্থ নেই। এটি অর্থহীন।” বিহারে বিধানসভা নির্বাচনের আঁচ এখন তুঙ্গে। বিজেপি বনাম লালু যাদবের সংঘর্ষ নির্বাচনের আগে উত্তাপের জন্ম দিয়েছে। বিহারে দু’দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে ভোট হবে ৬ নভেম্বর, দ্বিতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয় ১১ নভেম্বর। ভোট গণনার তারিখ ১৪ নভেম্বর নির্ধারিত হয়েছে।

লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

ফোন ও সোনার লোভে দুধের শিশুকে ১ লক্ষ টাকায় বিক্রি করল পাষাণ বাবা-মা

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন