ভরা বাজারে মেয়েদের অন্তর্বাস পরে রিল বানানোর চেষ্টা যুবকের, তার পর যা ঘটল, ভাবতেও পারবেন না

Share:

নিজস্ব প্রতিনিধি, পানিপত: ইদানিং সমাজমাধ্যমে জনপ্রিয় হতে, ফলোয়ার ও ভিউয়ার বাড়াতে অদ্ভুতুড়ে কাণ্ডকারখানা করে চলছেন তথাকথিত নেটপ্রভাবীরা। অনেক ক্ষেত্রেই শালীনতার লক্ষণরেখাও পার করছেন। এবার মেয়েদের অন্তর্বাস পরে ভরা বাজারে রিল বানানোর চেষ্টা চালানো এক যুবককে ধরে উত্তম-মধ্যম দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আর ধরা পড়ে গণধোলাই খাওয়ার পর বেচারি নেটপ্রভাবীর আকুল আর্তি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন, যেমন কর্ম, তেমন ফল।

প্রিয়া সিংহ নামে এক নেটানাগরিক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আমার মতে, উচিত এবং প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে। আশা করি রিলের ভূত চলে গিয়েছে। এই রিলবাজ বাজারের মাঝখানে নাচ ও অশ্লীল কাজ করছিলেন। আর ভরা বাজারে অশ্লীলতার দায়ে তাকে উত্তম-মধ্যম দিয়েছে। ঘটনাটি হরিয়ানার পানিপতের।’

ভিডিওতে দেখা যাচ্ছে, পানিপতের ইনসান বাজারে ব্যস্ত সময়ে ট্রাউজার্সের উপরে মেয়েদের অন্তর্বাস পরে অশ্লীল নেচে তা ক্যামেরা বন্দি করছে এক যুবক। আর যুবকের ওই কর্মকাণ্ডে স্থানীয় দোকানদার ও বাজারে আসা ক্রেতারা প্রথমে খানিকটা হতচকিত হয়ে পড়েছিলেন। অনেক মহিলাই অস্বস্তিতে পড়ে যান। শেষ পর্যন্ত বেশ কয়েকজন দোকানদার ওই অসভ্যতামি বন্ধে এগিয়ে যান। প্রথমে যুবককে অশ্লীল দৃশ্য ক্যামেরা বন্দি করার জন্য নির্দেশ দেন। সেই নির্দেশ মানতে অস্বীকার করায় যুবককে উত্তম-মধ্যম দিতে শুরু করেন। ১৪ সেকেন্ডের ভা-ইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মারধর খাওয়ার পর হাত জোড় করে ক্ষমা চাইছেন যুবক।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪