Loading live market data...
Loading active stocks...
Connecting...

মালাবদলের পর বিয়ের আসর থেকে হঠাৎ উধাও কনে , হতবাক আত্মীয়রা!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের মণ্ডপ সাজানো, ডিজের তালে নাচ, অতিথিদের ভিড় সবকিছুই চলছিল একেবারে সিনেমার মতো। স্টেজে হাসিমুখে মালাবদলও সেরে ফেলেছিলেন বর-কনে। আর কয়েক ঘণ্টার মধ্যেই সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল দু’জনের। কিন্তু ঘটল অবিশ্বাস্য ঘটনা।  আচমকাই পরিবার-সহ উধাও হয়ে গেল কনে।মুহূর্তের মধ্যেই আনন্দের আসর পরিণত হল চাঞ্চল্যে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোরগোল ছড়িয়েছে রাজস্থানের কোটা শহরের বোরখেড়া এলাকায়।

জানা গিয়েছে, থেকড়া এলাকার বাসিন্দা দেবেন্দ্র সিংয়ের সঙ্গে আদর্শ নগরের তরুণী মুসকান কনওয়ারের বিয়ে ঠিক হয়েছিল। দীর্ঘদিন ধরেই চলছিল প্রস্তুতি। বরপক্ষের দাবি, কনের পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় তারা পণ ছাড়াই বিয়েতে রাজি হয়েছিলেন। এমনকি হলুদ, মেহেন্দি, বিন্দৌরি-সহ একাধিক অনুষ্ঠানের জন্য প্রায় ৪ লক্ষ টাকাও সাহায্য হিসেবে দেওয়া হয়েছিল। বিয়ের অনুষ্ঠানের খরচও নাকি বহন করেছিল বরপক্ষই। বোরখেড়ার একটি ম্যারেজ গার্ডেনে ধুমধাম করে শুরু হয় অনুষ্ঠান। বরযাত্রীর অভ্যর্থনা, মালাবদল-সব রীতিই সম্পন্ন হয় স্বাভাবিকভাবে। কিন্তু অভিযোগ, এরপর ফেরার প্রস্তুতির কথা বলে কনে একটি ঘরে যান এবং তারপর আর ফিরে আসেননি। কিছুক্ষণ পর দেখা যায়, কনের পরিবারের সদস্যরাও গার্ডেন থেকে উধাও। প্রথমে বিষয়টি কেউ গুরুত্ব না দিলেও, দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পর আতঙ্ক ছড়ায়। বরপক্ষ কনের বাড়িতে পৌঁছে দেখে দরজায় তালা ঝুলছে।

আরও পড়ুনঃ ৪০ পেরোলেই ফ্রি স্বাস্থ্য পরীক্ষা, বড় ঘোষণা কেন্দ্রের

দেবেন্দ্রর বাবা স্বরূপ সিং অভিযোগ করেছেন, পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত প্রতারণা। তার দাবি, সম্পর্কের বিশ্বাস অর্জন করে বিভিন্ন অনুষ্ঠানের নামে টাকা নেওয়া হয়েছে, তারপর বিয়ের ঠিক আগেই পালিয়ে যাওয়া হয়েছে। যদিও কনেপক্ষের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের অভিযোগ, ফেরার আগে বরপক্ষ অতিরিক্ত গয়না ও পণের দাবি তোলে। সেই নিয়েই দু’পক্ষের মধ্যে তীব্র বচসা বাধে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই তারা বিয়ে না করার সিদ্ধান্ত নেন। বোরখেড়া থানার পুলিশ জানিয়েছে, দুই পক্ষের অভিযোগই গ্রহণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গয়না ও পণকে কেন্দ্র করেই বিবাদ তৈরি হয়েছিল। এখন পুলিশ খতিয়ে দেখছে, এটি আদৌ পরিকল্পিত প্রতারণা, নাকি পণ সংক্রান্ত বিরোধের জেরে ভেঙে যাওয়া একটি বিয়ে।

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

শনিবার ব্রিগেডে বিজেপি সরকারের শপথগ্রহণ, যানজট এড়াতে নির্দেশিকা জারি কলকাতা ট্রাফিকের

ইনস্টাগ্রামের প্রেম থেকে রক্তাক্ত পরিণতি! প্রয়াগরাজে কিশোরী প্রেমিকাকে নৃশংস খুন প্রেমিকের

রাতারাতি প্রিয়াঙ্কা চোপড়ার লক্ষ লক্ষ ইনস্টাগ্রাম ফলোয়ার্স গায়েব, কারণ কী?

ব্রিগেডের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত বিমান বসু, আর কী চমক থাকছে?‌

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপির জনপ্রতিনিধি, কী বললেন?

শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক

শুভেন্দুর আপ্ত–সহায়ক খুনে নয়া মোড়, কথোপকথন চলত হোয়াটসঅ্যাপে, নেপথ্যে কারা?‌

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মাধ্যমিকে ৬৯০ নম্বর প্রাপ্ত রাজ্যের সম্ভাব্য অষ্টম প্রজ্ঞার লক্ষ্য এবার নিটে সাফল্য

‘নির্দিষ্ট সময় ছিল না, যখন ইচ্ছে হত, পড়তে বসতাম’, মাধ্যমিকে ষষ্ঠ হুগলির সোহিনী

‘ভালো লাগে না একটানা পড়াশোনা করতে’, কোন ম্যাজিকে মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক?