অমিত শাহজী স্বাগতম, পোস্টারে ছয়লাপ Washing Powder বিজেপি

ভারত কাঁপানো ‘Washing Powder Nirma’র পোস্টারে ছয়লাপ হয়দরাবাদ। অমিত শাহকে স্বাগত জানাতে অভিনব ও বিতর্কিত পোস্টার BRS'র।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ কী হল? কেন হল? কী করে হল? জানেন না অমিত শাহজী(Amit Shah)। শহরে পা রেখেই কিনা দেখেন পোস্টারে পোস্টারে ছয়লাপ। সবই তাঁকে জানিয়েই দেওয়া হয়েছে। তাও আবার যা তা পোস্টার নয়, ভারত কাঁপানো ‘Washing Powder Nirma’র পোস্টার। খালি সেই Nirma Girl-এর জায়গায় স্থান পেয়েছে দলবদলু কিছু নেতা যারা জার্সি বদলে বিজেপিতে এসেছেন। কে নেই সেখানে! আছেন অসমের হিমন্ত বিশ্বশর্মা, বাংলার শুভেন্দু অধিকারী, আছেন নারায়ণ রাণে, সুজানা চৌধুরী, ইশ্বওয়ারাপ্পা। মানে বিজেপি(BJP) এখনকার ভারতের সব থেকে জনপ্রিয় Washing Powder, যেখানে গেলে সব পাপ ধুয়ে সাফ হয়ে যাবে সেটাই বুঝিয়ে দিয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের দল Bharat Rashtra Samithi বা BRS। 

আরও পড়ুন Silicon Valley Bank-এর পতনে জেরবার মুম্বইয়ের SVC Co-operative Bank

এই প্রথম Central Industrial Security Force বা CISF তাঁদের প্রতিষ্ঠাবার্ষিকী দিল্লির বাইরে অনুষ্ঠিত করেছে। তাও আবার সেটা তেলেঙ্গানার রাজধানী হয়দরাবাদের বুকে। এদিন ছিল সেই কান্দ্রীয় বাহিনীর ৫৪তম প্রতিষ্ঠা দিবস যাতে অংশ নিতে সেখানে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শহরে পা রাখতেই মোড়ে মোড়ে তাঁর চোখে পড়ে তাঁকে স্বাগত জানিয়ে Bharat Rashtra Samithi বা BRS-এর দেওয়া ‘Washing Powder Nirma’র পোস্টার। যেখানে দলবদলু বিজেপি নেতাদের তুলে ধরা হয়েছে যারা আবার কোনও না কোনও দুর্নীতি জড়িত। যারা এখন বিজেপিতে ধোয়া তুলসিপাতা হয়ে আছেন। সেই সব পোস্টারে জ্বলজ্বল করছে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) মুখ, যিনি কিনা নারদ কেলেঙ্কারিতে ধরা পড়েছিলেন স্টিং অপারেশনে।

আরও পড়ুন কর্নাটকে নিরপেক্ষ ভোট হবে? স্পষ্ট জবাব দিতে ব্যর্থ মুখ্য নির্বাচন কমিশনার

সব থেকে বড় কথা দিল্লিতে ডেকে ইডি যেভাবে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা BRS সুপ্রিমো কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে জিজ্ঞাসাবাদ করেছে, ঠিক তার পরে পরেই অমিত শাহকে স্বাগত জানানো হল এই বিতর্কিত পোস্টারের মাধ্যমে। সম্ভবত শাহ নিজেও ভাবেননি তাঁকে এভাবে স্বাগত জানানো হবে হয়দরাবাদের মাটিতে। কার্যত বিমানবন্দর থেকে শহরের হাকিমপেট এলাকায় CISF এর সদর দফতর National Industrial Security Academy বা NISA-তে যাওয়ার পথে মুখ বুজে সব হজম করতে হয়েছে শাহকে।  

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন