বিজেপির জয়ে চাঙ্গা শেয়ারবাজার, ৬৯ হাজারের গণ্ডি ছাড়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আর রাজস্থানে বিজেপির বিপুল জয়ে উজ্জীবিত শেয়ারবাজার। সোমবার থেকে অশ্বমেধের ঘোড়ার মতো যে দৌড় শুরু করেছিল, তা অব্যাহত রয়েছে মঙ্গলবার সকালেও। ইতিহাসে প্রথমবারের মতো ৬৯ হাজারের গণ্ডি টপকে গেল সেনসেক্স। পাল্লা দিয়ে চড়ছে নিফটিও। ২১ হাজারের সূচক স্পর্শ করার দিকে ছুটে চলেছে।

রবিবারই মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে বিপুল জনাদেশ পেয়েছে বিজেপি। আর তিন রাজ্যে পদ্ম শিবিরের জয় বিনিয়োগকারীদের অনেকটাই ভরসা জুগিয়েছে। তার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। প্রথমবার ৬৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল সেনসেক্স। দিনের শেষে ১,৩০০-র বেশি সূচক বেড়ে ৬৮,৮৬৫.১২ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল। এদিন সকালে আগের দিনের চেয়ে ৩০০ পয়েন্টের বেশি নিয়ে ৬৯,১৬৮.৫৩ সূচক নিয়ে শুরু হয়েছিল লেনদেন। বাজার খুলতেই চড়চড়িয়ে উপরের দিকে উঠতে থাকে সেনসেক্স। স্মলক্যাপ এবং মিডক্যাপ ইনডেক্স ০.৪ শতাংশ বেড়েছে। ব্যাঙ্ক, তেল ও গ্যাস, বিদ্যু‍ৎ এবং ধাতব ক্ষেত্রের সংস্থাগুলির শেয়ারদর ১-২ শতাংশ বেড়েছে।

তবে তথ্য-প্রযুক্তি এবং আবাসন শিল্পের সঙ্গে জড়িত একাধিক সংস্থার শেয়ারদর মুখ থুবড়ে পড়েছে। সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে ‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত গৌতম আদানির মালিকানাধীন আদানি এন্টারপ্রাইজেস। বেলা সাড়ে এগারোটা নাগাদ ওই সংস্থার শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ১০.৫৬ শতাংশ। আগের দিনের চেয়ে একধাক্কায় প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২৬২.২০ টাকা। এইচসিএল টেকনোলজির শেয়ারমূল্য কমেছে ২২.৪০টাকা। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, সাড়ে এগারোটার পরে আচমকাই নিচের দিকে নামতে শুরু করেছে সেনসেক্স। যদিও ৬৯ হাজারের গণ্ডির উপরেই রয়েছে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের