আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ-এর এলাকা বাড়ানোয় ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী

নিয়ম ছিল আন্তর্জাতিক সীমান্তের ১৫ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করবে বিএসএফ। সেই এলাকায় যাবতীয় আইন কানুন নিয়ন্ত্রণের দায়িত্বে তারাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়ম ছিল আন্তর্জাতিক সীমান্তের ১৫ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করবে বিএসএফ। সেই এলাকায় যাবতীয় আইন কানুন নিয়ন্ত্রণের দায়িত্বে তারাই। এবার সীমান্ত রক্ষাবাহিনীর নিয়ন্ত্রণের এলাকা আরও বাড়ানো হল বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পঞ্জাব, পশ্চিমবঙ্গ ও অসম রয়েছে আন্তজার্তিক সীমান্ত। পঞ্জাবের সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সীমান্ত লাগোয়া রয়েছে অসম ও পশ্চিমবঙ্গে। এবার থেকে সেই এলাকা বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের ক্ষমতা আরও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। ১৫ নয় এবার থেকে ৫০ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করবে বিএসএফ। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এটাই জানানোয় তীব্র আপত্তি জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং এই হটকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সূত্রের খবর, কোনও রাজ্যের সঙ্গে আলোচনা না করেই বিএসএফ-এর এলাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে জাতীয় নিরাপত্তা। তাই এবার থেকে আন্তর্জাতিক সীমান্তে ৫০ কিলোমিটার এলাকাজুড়ে বিএসএফ-এর দাপাদাপি থাকবে। যার তীব্র প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের ঘুম ভাঙানোর সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। টুইটে তিনি জানিয়েছেন, ‘সীমান্ত এলাকায় বিএসএফ-এর শক্তি বাড়ানোর তীব্র বিরোধিতা করি। বিএএসএফ-এর হাতে এখন থেকে ৫০ কিমি এলাকা থাকবে নিয়ন্ত্রণের জন্য। এটা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যাতে এই সিদ্ধান্তের বদল ঘটানো হয়।’

যদিও এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনও পর্যন্ত কোনও বক্তব্য আসেনি।

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি