দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের কাছেই ভেঙে পড়েছে একটি বহুতল। ছয় তলা সেই বহুতল আজ, রবিবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই খবর পেয়েই উদ্ধারকাজে যায় দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। সূত্রের খবর, ওই বহুতলে ভাড়া থাকত পড়ুয়ারা। মূলত তাঁরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই দুজনের মৃতদেহ ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে। জখম বহু। তাদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে দিল্লি এইমসে। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৬ জনকে। এখনও উদ্ধারকাজ চলছে পুরোদস্তুর। তার মাঝেই বেশ কিছু ঘটনা সামনে এসেছে।

এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, ধ্বংসস্তূপের ভিতর থেকে এখনও কণ্ঠস্বর শোনা যাচ্ছে। পড়ুয়ারা চিৎকার করে বলছেন, ‘আমাদের বাঁচান, বাঁচান।’ পড়ুয়াদের বাঁচাতে ঘটনাস্থলে পৌঁছেছেন দিল্লি বিশ্ববিদ্য়ালয়ের দক্ষিণ ক্যাম্পাসের ডিরেক্টর সত্য নিকেতন। ঘটনাস্থলে গিয়ে তিনি চাঞ্চল্যকর দাবি করেছেন। দিল্লি বিশ্ববিদ্য়ালয়ের দক্ষিণ ক্যাম্পাসের ডিরেক্টর সত্য নিকেতন জানিয়েছেন, উদ্ধারকাজ চলাকালীন ধ্বংসস্তূপের ভিতর থেকে একটি ফোন এসেছিল। পাশাপাশি, ভিতর থেকে একটি ভিডিও কল আসার খবরও পাওয়া গিয়েছে। পাশাপাশি, ওই ধ্বংসস্তূপের ভিতর থেকে একটি ভিডিও কল করা হয়েছিলে। এই সঙ্কেতগুলি ইঙ্গিত দিচ্ছে যে ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে পড়ে থাকতে পারেন। যার মধ্যে বেশিরভাগই পড়ুয়া।

আরও পডুন: নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

আজ, রবিবার দুপুর দেড়টা নাগাদ দিল্লির চাণক্যপুরীর কাছে মোতিবাগ এলাকায় ওই বহুতলটি ভেঙে পড়েছিল। দমকল দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ খবরটি পায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। পরিস্থিতির কথা মাথায় রেখে পরে আরও কয়েকটি দমকলের ইঞ্জিন পাঠানো হয়। বহুতল বিপর্যয়ের খবর পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও ঘটনাস্থলে পৌঁছেছিলেন। গোটা পরিস্থিতির খোঁজ নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি পুলিশের প্রাথমিক অনুসন্ধান, বহুতলটি প্রায় ৪০-৫০ বছরের পুরনো।

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ