নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

Share:

নিজস্ব প্রতিনিধি:​ ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল। বাসস্থান হারিয়ে খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। ঠিক এই চরম সঙ্কটের মুহূর্তে প্রতিবেশী দেশের সেই দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এল পুরুলিয়ার ভারত সেবাশ্রম সঙ্ঘ। আজ, ​রবিবার পুরুলিয়া শহরের রাজপথে নামেন সঙ্ঘের সন্ন্যাসী ও আশ্রমের আবাসিকরা। হাতে প্ল্যাকার্ড আর ত্রাণের আবেদন নিয়ে শুরু হয় এক দীর্ঘ মিছিল। শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে সাধারণ মানুষের কাছে নেপালের বন্যাপীড়িতদের সহায়তার জন্য হাত বাড়ান তাঁরা। সাধারণ মানুষও মুক্তহস্তে সাড়া দেন এই মানবিক উদ্যোগে।​ভারত সেবাশ্রম সঙ্ঘের কাঠমান্ডু শাখার বিশেষ বার্তা ও নির্দেশ পাওয়ার পরই পুরুলিয়ায় এই জরুরি ত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে বলে জানান স্বামী নিত্যশুদ্ধানন্দজী মহারাজ।

আরও পডুন: ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

​শুধু অর্থ বা সামগ্রী সংগ্রহই নয়, সঙ্ঘের পক্ষ থেকে দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানানো হয়েছে, রাজনীতি ও সীমানার গণ্ডি পেরিয়ে বিপদের দিনে প্রতিবেশী দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আজ প্রকৃত মানবধর্ম। এদিন পুরুলিয়া শহরের সাহেব বাঁধের পাশে অবস্থিত ভারত সেবাশ্রম সঙ্ঘ প্রাঙ্গণ থেকে এই ত্রাণ মিছিল শুরু হয়ে রবীন্দ্রভবন, রেডক্রস রোড, বাস স্ট্যান্ড, বিটি সরকার রোড জেলা স্কুল মোড় বড় হাটের মোড় এমএসএ, নীলকুঠিডাঙ্গা, পুরুলিয়া স্টেশন,মধ্যবাজার, চকবাজার পোস্ট অফিস মোড়, ট্যাক্সি স্ট্যান্ড,সায়েন্স মিউজিয়াম হয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘে গিয়ে এই ত্রাণ মিছিল শেষ হয়। নিত্য শুদ্ধানন্দজি মহারাজ জানান।

পুরুলিয়া শহর জুড়েই এই মিছিল পরিক্রমা হয়েছে। তাতে অনেকেই এগিয়ে এসেছেন, যার যে সামর্থ্য সাহায্য করেছেন। দল মত নির্বিশেষে অনেকেই এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। পুরুলিয়া জেলা বিজেপির মিডিয়া ইনচার্জ ভারত সেবাশ্রম সঙ্ঘের এই ত্রাণ কর্মসূচিতে যোগ দেন। তিনি জানান, নেপালে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে তাতে রাজনীতি না দেখে সকলকে সাহায্য করার জন্য এগিয়ে আসা উচিত। সারা দেশের সঙ্গে পুরুলিয়ার ভারত সেবাশ্রম সঙ্ঘ যে উদ্যোগ নিয়েছে তার জন্য সঙ্ঘ কর্তৃপক্ষ এবং আশ্রমের আবাসিকদের কুর্নিশ জানাই। আমরাও সঙ্ঘের এই কর্মসূচিতে পাশে রয়েছি।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি