কানাডায় ছুরি দিয়ে কুপিয়ে নৃশংস খুন ভারতীয় ছাত্রীকে, গুজরাতের বাড়িতে শোকের ছায়া

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশে পড়াশোনা করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হলেন গুজরাতের এক তরুণী। কানাডার নাইয়াগ্রা অঞ্চলে ছুরি হামলায় খুন হয়েছেন ২২ বছরের বিদি কল্পেশভাই মেঘানি। তিনি গুজরাতের আনন্দ জেলার বরসাদের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও স্থানীয় মহলে।  

জানা গিয়েছে, গত চার বছর ধরে কানাডায় বসবাস করছিলেন বিদি। পড়াশোনার পাশাপাশি একটি পার্টটাইম চাকরিও করতেন তিনি। গত ১৫ মে এই ভয়াবহ ঘটনা ঘটে। তবে কী কারণে তাঁর উপর হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। কানাডার পুলিশ ইতিমধ্যেই খুনের মামলা দায়ের করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। তদন্তকারীরা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন।

আরও পড়ুন: নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়, তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা

অন্যদিকে, একই দিনে আমেরিকাতেও গুজরাতের আরও এক মহিলার মৃত্যুর খবর সামনে এসেছে। নিহতের নাম মেঘনা পটেল। তিনি গুজরাটের মেহসানা জেলার বিজাপুর তালুকের জনত্রাল গ্রামের বাসিন্দা ছিলেন। অভিযোগ, একটি দোকানে ডাকাতির চেষ্টার সময় তাঁকে গুলি করে হত্যা করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পরিবার নিয়ে বহু বছর ধরেই আমেরিকায় বসবাস করছিলেন মেঘনা পটেল এবং তিনি একটি কনভিনিয়েন্স স্টোর পরিচালনা করতেন সিসিটিভিতে ধরা পড়া সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনায় ভারতীয় ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।  

বুধের জোড়া অবস্থান পরিবর্তনে ভাগ্য খুলবে ৪ রাশির জাতকদের

অল্প বয়সেই বাড়ছে অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি! জেনে নিন কীভাবে বজায় রাখবেন সুস্থ জয়েন্ট?

রান্নাঘরের সিঙ্কের নিচে ভুলেও রাখবেন না এই সব জিনিস, ছারখার হয়ে যাবে জীবন

রাহু-কেতুর প্রভাবে কাটবে দুর্ভাগ্যের ছায়া, ভাগ্যের চাকা ঘুরতে পারে এই ৩ রাশির!

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস