Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লির পর ভেঙে পড়ল রাজকোট বিমানবন্দরের টার্মিনালের একাংশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যের বিমানবন্দরের ভেঙে পড়ল ছাউনি। ঘটনাটি ঘটেছে রাজকোট বিমানবন্দরে। এই ঘটনায় এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে,  টার্মিনালের বাইরে যাত্রিবাহী গাড়িগুলি যেখানে গিয়ে দাঁড়ায় সেই জায়গাটাই ভেঙে পড়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে  ভারী বৃষ্টি ও প্রবল হাওয়ার জেরে এদিন বিমানবন্দরের বাইরের ছাউনির একটি অংশ আচমকাই ভেঙে পড়ে। আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জেরে গুজরাটে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই প্রশাসনের তরফে   রাজকোট, দেবভূমি দ্বারকা, গির সোমনাথ, ভাবনগর, নর্মদা এবং ভালসাদ জেলায় এনডিআরএফ কর্মীদের মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য,  ভারী বৃষ্টিপাতের  জেরে শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ দিল্লি  বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদের একাংশ ভেঙে পড়ে। আর সেইসময়   বিমানবন্দরে সে সময় পার্কিংয়ে ছিল বেশ কিছু ট্যাক্সি ও গাড়ি। ছাদের একাংশ ভেঙে পড়ে সেগুলির মাথায়। ছাদের কাঠামোর নীচে চাপা পড়ে একাধিক গাড়ি। আর তাতে প্রাণ হারান এক জন এবং আহত হন ৬ জন।  এই ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিমানবন্দর চত্বরে।  অন্যদিকে বৃহস্পতিবার জবলপুরের ডুমনা বিমানবন্দরের ছাদের একাংশও ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়েছিল ।  তবে এই ঘটনায় কোন প্রাণহানি হয়নি। কিন্তু কী করে বিমানবন্দরের ছাদ ধসে পড়ল তা নিয়ে উঠছে প্রশ্ন।

নবান্ন থেকে নয় ,বাংলার সরকার রাইটার্স বিল্ডিং থেকে পরিচালনা করতে চায় বিজেপি

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী