দিল্লির উপমুখ্যমন্ত্রীর কার্যালয়ে ফের সিবিআই হানা

টুইট করে সিবিআইয়ের হানার কথা জানিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের দিল্লির উপমুখ্যমন্ত্রী (Delhi Deputy Chief Minister) তথা আম আদমি পার্টির অন্যতম শীর্ষ নেতা মণীশ শিসোদিয়ার (Manish Sisodia) কার্যালয়ে হানা দিল সিবিআই (Central Bureau of Investigation)। যদিও কোন অভিযোগের ভিত্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi Chief Minister) অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) ডেপুটির বাড়িতে হানা দেওয়া হয়েছে তা নিয়ে মুখ খোলেননি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (Central Bureau of Investigation) আধিকারিকরা। শনিবার বিকেলে এক টুইটে তাঁর কার্যালয়ে সিবিআইয়ের (Central Bureau of Investigation) হানার কথা জানিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী (Delhi Deputy Chief Minister)। টুইটে তিনি লিখেছেন, ‘আজ (শনিবার) ফের আমার অফিসে পৌঁছে গিয়েছে সিবিআই। কেন্দ্রীয গোয়েন্দা সংস্থাকে স্বাগত জানাচ্ছি। এর আগে তারা (সিবিআই) আমার বাড়ি, অফিস এমনকী ব্যাঙ্কের লকারে হানা দিয়ে তল্লাশি চালিয়েছিল। আমার গ্রামেও পৌঁছে গিয়েছিল। যদিও কিছুই পায়নি। আমার অফিসে এবারেও তল্লাশি চালিয়ে কিছু পাবে না। তার কারণ আমি কোনও অন্যায় কাজ করিনি।’

গত বছরের ১৯ অগস্ট বিতর্কিত দিল্লি আবগারি নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার বাড়ি, কার্যালয়ে আচমকাই হানা দিয়েছিল সিবিআই। ওই হানা নিয়ে রাজধানীর রাজনীতির পারদ তুঙ্গে উঠেছিল। বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সিবিআইকে তাঁর বাড়িতে পাঠিয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন অরবিন্দ কেজরিওয়ালের ডেপুটি। ওই চাপানউতোরের রেশ কাটতে না কাটতে গত অক্টোবর মাসে ফের দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে তলব করে সিবিআই। তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে তখন আশঙ্কা প্রকাশ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও শেষ পর্যন্ত টানা বেশ কয়েক ঘন্টা জেরার পরে ছেড়ে দেওয়া হয় দিল্লির উপমুখ্যমন্ত্রীকে।

সিবিআইয়ের জেরা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন আম আদমি পার্টির অন্যতম শীর্ষ নেতা। তাঁর অভিযোগ ছিল, দিল্লির সরকার ভাঙতে সিবিআইয়ের মাধ্যমে তাঁকে চাপ দিচ্ছে বিজেপি। যদিও কেন্দ্রের শাসকদলের পক্ষ থেকে ওই অভিযোগ নস্যা‍ৎ করে দেওয়া হয়েছিল।

 

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

সৌভাগ্য ফেরাতে ধনতেরাসে কেনাকাটার তালিকায় রাখুন এই ৯ জিনিস!

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা