কেন্দ্রের অনুমতি নিয়েই বিলকিসের ধর্ষকদের মুক্তি, দাবি আইনজীবীর

বিলকিস বানুর ধর্ষকদের এক আইনজীবী ঋষি মালহোত্রা দাবি করলেন, ওই বন্দিদের মুক্তি দেওয়ার আগে কেন্দ্রের কাছ থেকে অনুমতি নিয়েছিল গুজরাত সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুজরাত : বিলকিস বানুর ধর্ষকদের মুক্তি নিয়ে জাতীয় রাজনীতিতে তোলপাড়। এমন নৃশংস অপরাধের সঙ্গে যুক্তদের মুক্তি পাওয়া নিয়ে সরব হয়েছে বিরোধীর থেকে শুরু করে সুশীল সমাজ। এই মুক্তি আদৌ আইন মেনে হয়েছে কিনা, তা গুজরাত সরকারের কাছে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। এবার ধর্ষকদের এক আইনজীবী ঋষি মালহোত্রা দাবি করলেন, ওই বন্দিদের মুক্তি দেওয়ার আগে কেন্দ্রের কাছ থেকে অনুমতি নিয়েছিল গুজরাত সরকার। একটি ডিজিটাল সংবাদমাধ্যমে হওয়া আলোচনায় অংশ নিয়েছিলেন ঋষি। সেখানেই এই মন্তব্য করেন তিনি।

এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। এদিনের আলোচনায় সেই বিষয়টিই উঠে আসে। মালহোত্রার কাছে জানতে চাওয়া হয়, এই ধরনের কোনও পদক্ষেপের আগে রাজ্যের তরফে কেন্দ্রের কাছে অনুমতি চাওয়া হয়। অনুমতি পেয়ে গেলে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এই ধর্ষকদের মুক্তি নিয়ে কি গুজরাত সরকার কি কেন্দ্রের সঙ্গে কথা বলেছে? এপ্রসঙ্গে মালহোত্রা বলেন, ”অবশ্যই নেওয়া হয়েছিল। দয়া করে আমার বিবৃতি রেকর্ড করে রাখুন। আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এই বিবৃতি দিচ্ছি। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আইন মেনে অনুমতি নিয়েছিল রাজ্য সরকার।” এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ওই আলোচনাসভার কথা প্রকাশ্যে আসার পরও কেন্দ্রের কোনও মুখপাত্রের তরফেই কোনও মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, ২০০২ সালে সবরমতী এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপর থেকেই ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় গোটা গুজরাত জুড়ে। সেই সময়েই ২১ বছর বয়সি তরুণী বিলকিস বানুকে গণধর্ষণ করা হয়। ঘটনার সময়ে গর্ভবতী ছিলেন বিলকিস। দাঙ্গার ভয়ে এলাকা ছেড়ে পালাচ্ছিলেন তিনি। সেই সময়েই তাঁকে গণধর্ষণ করা হয়। শুধু তাই নয়, তাঁর তিন সন্তানকেও খুন করা হয়। সেই মামলায় ২০০৮ সালে এগারোজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত। তাদের মধ্যে ছিলেন দু’জন চিকিৎসক, যারা প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল। একই অপরাধে কয়েকজন পুলিশকর্মীকেও কারাদণ্ড দেওয়া হয়েছিল। মেয়াদ ফুরনোর আগেই তাদের মুক্তি দিয়েছে গুজরাত সরকার। যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর