ইনস্টাগ্রাম থেকে পরিচয় , প্রতারণার জালে জড়িয়ে ২ লক্ষ টাকা খোয়ালেন বেঙ্গালুরুর মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইনস্টাগ্রাম থেকে প্রতারণা শিকার হলেন এক মহিলা। আর এই প্রতারণার জেরেই খোয়ালেন প্রায় ২ লক্ষ টাকা। এই ঘটনাটি ঘটেছে ইন্দিরানগরে।  জানা গিয়েছে , ওই মহিলার সঙ্গে  ইনস্টাগ্রাম মারফত তিন যুবকের বন্ধুত্ব হয়। আর তার জেরেই প্রতারণার জালে জড়িয়ে পড়ে ওই মহিলা।

কি করে হল এই প্রতারণা? এই নিয়ে মহিলা জানিয়েছে, তার সঙ্গে   ইনস্টাগ্রাম মারফত তিনজনের বন্ধুত্ব হয়। গত ২২ এপ্রিল রবি কুমার, রানা প্রতাপ সিং ও মনোজ নামে তিন ব্যক্তির সঙ্গে তিনি দেখা করেন। আর তাতেই তাদের সঙ্গে ভাইয়ের মত সম্পর্ক হয়ে যায়। এতেই ঘটে বিপত্তি।

ওই মহিলা ইন্দিরানগরের  পুলিশকে জানিয়েছে, ‘রবি কুমার আমাকে প্রথমে  ফোন করে। তারপর সে আমায় বলে দামি উপহার দেবে। এর জন্য তারা আমার আধার কার্ড, ছবি এবং অন্যান্য নথি দিতে হবে। এরপরেই আমাকে ফোন করে মনোজ। সে আমাকে জানায়, বিমানবন্দর থেকে উপহারটি আনতে গিয়ে বাজেয়াপ্ত হয়েছে। আর তাতেই সে দাবি করে, প্যাকেজ ছাড়তে হলে আমাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে। প্রথমে আমি অস্বীকার করলে সে আমাকে হুমকি দিয়ে বলে, টাকা না দিলে সিবিআই, ক্রাইম ব্রাঞ্চ বা আয়কর আধিকারিক গ্রেফতার করবে। তাতে আমি ভয় পেয়ে অনলাইনে ১.৯৪ লক্ষ টাকা ট্রান্সফার করি।‘ তবে এখন পর্যন্ত এই ঘটনার অভিযুক্তদের খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনা প্রসঙ্গে উত্তর জোনের ডেপুটি পুলিশ কমিশনার অভিজিৎ শঙ্কর জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে এফআইয়ার। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ