৩৫টি ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্র, তালিকায় কী-কী রয়েছে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসক না দেখিয়েই অনেকে ওষুধ সেবন করে থাকেন বিশেষত জ্বর-কাশি জাতীয় রোগে। তবে এবার দেশজুড়ে বন্ধ হল ৩৫টি ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ তৈরি, বিক্রি ও সরবারহ।  এই বিষয় বিজ্ঞপ্তি জারি করেছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশের এফডিসি ডিভিশন।

সিডিএসসিও-এর (CDSCO) দাবি, সুরক্ষা এবং কার্যক্ষমতা যাচাই না করেই, বাজারে বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল এই ওষুধগুলি। যা সাধারণ মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

নিষিদ্ধ ওষুধের মধ্যে রয়েছে নানা নিত্য ব্যবহার্য ওষুধ যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধ (Medicine), উচ্চ রক্তচাপ (High Pressure)  নিয়ন্ত্রণের ওষুধ, স্নায়ুর ব্যথা কমানোর ওষুধ, বন্ধ্যাত্ব নিরাময়কারী ওষুধ, ক্যান্সার (Cancer) নিরাময়ক ওষুধ ও আরও অন্যান্য। কয়েকটি ওষুধের নাম হল প্যারাসিটামল, সিট্রিজেন, লিভোসিট্রিজেন এছাড়াও বেশ কিছু ক্যাফেইন জাতীয় ওষুধ। আরও রয়েছে, ফাংগাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ব্যবহৃত লোশন।

এরকম একাধিক ফিক্সড ডোজ কম্বিনেশনের ওষুধকেই বাতিল বলে বিজ্ঞপ্তি জারি করেছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। প্রত্যেকটি রাজ্যকে চিঠি পাঠিয়ে এই মর্মে সতর্কও করা হয়েছে।

এই নিষেধ জারি করা হয়েছে ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট ১৯৪০ -এর ২৬এ ধারা অনুযায়ী। যেসব ওষুধ জনস্বার্থে ক্ষতিকর বা অপ্রয়োজনীয় তা নিষিদ্ধ করার ক্ষমতা এখানে দেওয়া রয়েছে। এক্ষেত্রে একাধিক ওষুধ একত্রে কাজ করলেও এর বিশেষ বৈজ্ঞানিক ভিত্তি নেই। এই ধরনের ককটেল (Cocktail) ওষুধ শরীরে রোগ নিরাময় কার্যকারিতার থেকে ক্ষতিকারক প্রভাব ফেলে বেশি।

তবে এসব ওষুধ ঘাটতির ফলে যে সমস্যা তৈরি হবে তার দিকেও নজর দিতে বলেছে ডিসিসিআই। তবে রাজ্য সরকারের ওষুধ প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে তারা রাজ্য সরকারের লাইসেন্স নিয়েই এত দিন কাজ করেছে।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা