এক্সপ্রেস ট্রেনে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহাংশ, কোথায় ঘটল হাড়হিম করা ঘটনা?

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের ছন্দেই ছুটে চলেছিল তামিলনাড়ু এক্সপ্রেস। ট্রেনের অসংরক্ষিত কামরায় যাত্রীরাও যে যার মতো করে সময় কাটাচ্ছিলেন। আচমকাই একটি লাল রঙের স্যুটকেস যাত্রীদের নজরে আসে। প্রথমে বিষয়টি নিয়ে বিশেষ সন্দেহ হয়নি। কিন্তু সময় যত গড়াতে থাকে, ওই স্যুটকেস থেকে ততই তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করে। শেষ পর্যন্ত দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে যাত্রীরা বিষয়টি রেল পুলিশকে জানান। ট্রেন আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছনোর পর পুলিশ এসে স্যুটকেসটি পরীক্ষা করে। এরপর সেটি খুলতেই সামনে আসে ভয়াবহ ঘটনা। স্যুটকেসের ভিতর থেকে উদ্ধার হয় এক মহিলার দেহের খণ্ডাংশ।

ঘটনার সূত্রপাত ৬ অগস্ট। কীভাবে ওই স্যুটকেস ট্রেনে এল, কে বা কারা সেটি কামরায় রেখে গেল এবং নিহত মহিলা কে তা জানতে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হয়, অন্য কোথাও মহিলাকে খুন করার পর তাঁর দেহ খণ্ডবিখণ্ড করে স্যুটকেসে ভরা হয়েছিল।  স্যুটকেসটিতে  মহিলার মাথাটি ছিল না।  তদন্ত শুরু হলে পুলিশ প্রথমে ট্রেনের সিসিটিভি ফুটেজ এবং যাত্রীদের গতিবিধি খতিয়ে দেখতে শুরু করে। সিসিটিভি ফুটেজে একজন পুরুষ ও একজন মহিলাকে দেখা যায়। তাদের হাতে সেই একই লাল রঙের স্যুটকেসটি ছিল, যা পরে আগ্রা ক্যান্টনমেন্ট থানায় পাওয়া গিয়েছিল। পুলিশ তখন নিশ্চিত হয় যে ঘটনাটির সূত্রপাত চেন্নাই থেকে।  অভিযুক্তদের মণিকুদ্দিন লস্কর এবং ভগবতী মাজি হিসেবে শনাক্ত করা হয়। পুলিশ জানতে পারে যে তারা চেন্নাইয়ের গুডুভানচেরি এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকত। পুলিশের দলটি সেই বাড়িতে পৌঁছায়। তখনই চোখ কপালে ওঠে পুলিশের। সেই বাড়ি থেকে মহিলাটির খণ্ডবিখণ্ড দেহের বাকি অংশ উদ্ধার করা হয়।

 আরও পড়ুন: প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

  তদন্ত চলাকালীন পুলিশ একটি বড় হাঁড়িও খুঁজে পায়। জানা গিয়েছে, হাঁড়িটি থেকেই মহিলাটির দেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়। মৃত মহিলাকে ৩৮ বছর বয়সী হায়াত নিশা নামে শনাক্ত হয়।   অভিযুক্তরা চেন্নাই থেকে পালিয়ে গিয়েছিল। তবে তামিলনাডু পুলিশের একটি দল দুই অভিযুক্তকে মণিপুর থেকে গ্রেফতার করেছে। কি জন্য এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। 

নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজির বেশি সোনা উদ্ধার, গ্রেফতার মহিলা

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, ২ দিন পর বাজে কদমতলা ঘাট থেকে মিলল দেহ

নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

দুঃসাহসিক চুরি! ভিয়েনার জাদুঘর থেকে গায়েব মিশরের রানির ৬৭৩ হিরের মহামূল্যবান হার

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

এক্সপ্রেস ট্রেনে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহাংশ, কোথায় ঘটল হাড়হিম করা ঘটনা?

মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী

কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে উত্তপ্ত ঝাড়গ্রাম