বিলকিসের ধর্ষকদের মুক্তি সংক্রান্ত নথি পেশে রাজি কেন্দ্র-গুজরাত সরকার

আগামী জুলাই মাসে মামলার পরবর্তী শুনানি হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঠ্যালার নাম বাবাজি!সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারির পরেই ডিগবাজি খেয়ে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি সংক্রান্ত নথি পেশ করতে রাজি হয়েছে কেন্দ্র ও গুজরাত সরকার। শুধু তাই নয়, শীর্ষ আদালতের আগের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি না জানানোরও সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে এ কথা জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এদিন অবশ্য মামলার শুনানি পিছিয়ে দেওয়া দেওয়া হয়েছে। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি।

গত বছরের ১৫ অগস্ট গোধরা দাঙ্গার সময়ে গণধর্ষিতা বিলকিস বানোর ১১ ধর্ষককে মুক্তি দিয়েছিল গুজরাতের বিজেপি সরকার। ওই ১১ জনই কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে জড়িত। গণধর্ষণের মতো পৈশাচিক কাণ্ডে জড়িতদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে গোটা দেশজুড়ে্ই তোলপাড় পড়ে যায়। গুজরাত সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিলকিস বানো। পাশাপাশি আরও একাধিক মামলা দায়ের হয়। বিচারপতি কে এম যোসেফ ও বিচারপতি বি ভি নাগারত্নার ডিভিশন বেঞ্চ বেঞ্চ গত মার্চেই বিলকিসের ধর্ষকদের মুক্তি সংক্রান্ত নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেন।

মামলার শুনানিতেই নথিপত্র জমা না পড়ায় কেন্দ্র ও গুজরাত সরকারকে তুলোধনা করেন বিচারপতিরা। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ‘আদালতের আগের নির্দেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে রিভিউ পিটিশন দায়ের করার চিন্তাভাবনা করা হচ্ছে। তাছাড়া নথিপত্র না দেখানোর বিশেষ অধিকার রয়েছে সরকারের।’ ওই কথা শুনে চটে যান বিচারপতিরা। তাঁরা ধমকের সুরে বলেন, ‘আপনারা যদি মুক্তি সংক্রান্ত নথিপত্র না দেখান, তাহলে আমরাও আমাদের মতো সিদ্ধান্তে উপনীত হব।’ ওই হুমকির পরেই সুড়সুড় করে নিজেদের অবস্থান বদল করে মুক্তি সংক্রান্ত নথি শীর্ষ আদালতে পেশের কথা জানান সলিসিটর জেনারেল।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪