মহিলা সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ঘোষণা কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার থেকে কোনও এক মহিলা কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মৃত্যু হলে পেনশন পাবেন তাঁর ছেলে কিংবা মেয়ে। সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। এই বিষয়ে আইনি সংশোধনী আনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

এদিন কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশের আর্থ সামাজিক পরিস্থিতির কথা মাথায় রেখে ও মহিলাদের অধিকার সুনিশ্চিত করতে সরকার দীর্ঘদিন ধরে চলে আসা আইনের পরিবর্তন আনা হচ্ছে। এবার থেকে মহিলা সরকারি কর্মচারীরা ফ্যামেলি পেলশনের ক্ষেত্রে নিজের সন্তানকে নোমিনি হিসাবে দাখিল করতে পারবে। এক্ষেত্রে ওই মহিলার স্বামীকে নোমিনি হিসাবে দাখিল করা যাবে না। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এবার মহিলা সরকারি কর্মচারী বা পেনশনভোগীদের লিখিত আবেদন করতে হবে তাঁর সংশ্লিষ্ট দফতরের কাছে। লিখিত আবেদন পাওয়ার পরেই এই বিষয়ে যাবতীয় প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়া চলাকালীন যদি ওই মহিলার মৃত্যু হয়, তাহলেও সরকারি পেনশনের সুবিধা পাবেন তাঁর সন্তানরা।

একইসঙ্গে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যদি ওই মহিলা সরকারি কর্মচারীর কোনও সন্তান না থাকে, তাহলে তাঁর স্বামী এই সরকারি পেনশনের সুবিধা ভোগ করতে পারবেন। যদি ওই মহিলার সন্তান নাবালক হয়, তাহলে অভিভাবক হিসাবে তাঁর স্বামী সরকারি পেনশনের সুবিধা ভোগ করতে পারবেন। তবে যতদিন না পর্যন্ত ওই নাবালক প্রাপ্ত বয়স্ক হয়, ততদিন সুবিধা ভোগ করতে পারবেন তাঁর অভিভাবক।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১