অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত কেন্দ্রের

ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  আরও শিথীল হল ‘অগ্নিপথ’।

অগ্নিবীরদের (‘Agniveers) জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (HMO)। বাড়ছে নিয়োগের উর্ধ্বসীমাও।

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (HMO) টুইটার হ্যান্ডেলে টুইট করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। টুইটার হ্যান্ডেলে বলা হয়েছে, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (HMO)সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। ‘

স্বরাষ্ট্র মন্ত্রকের (HMO)তথ্য অনুযায়ী, বর্তমানে সীমান্ত রক্ষী বাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ভারত-তিব্বত সীমান্ত পুলিশ, সীমা সশস্ত্র বল, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীতে ৭৩ হাজার শূন্যপদ রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সশত্র বাহিনীতে এবংঅসম রাইফেলসে শূন্যপদের সংখ্যা ৭৩, ২১৯। পাশাপাশি কেন্দ্র শাসিত অঞ্চলে পুলিশ বাহিনীতে শূন্যপদের সংখ্যা ১৮, ১২৪।

এক প্রকার চাপে পড়েই কেন্দ্র এই সিদ্ধান্ত নিল বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের এই অগ্নিপথ প্রকল্পকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই তেতে রয়েছে দেশ। ট্রেনে অগ্নিসংযোগের পাশাপাশি নানা প্রান্তে থেকে বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করতে প্রতিরক্ষা মন্ত্রী শনিবার বৈঠক ডেকেছেন। স্থলসেনা প্রধানের বিশেষ কাজ থাকায় তিনি শনিবারের বৈঠকে থাকতে পারবেন না। তবে বাহিনী বায়ুসেনা ও নৌসেনাবাহিনীর দুই প্রধান এবং স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকের পদস্থকর্তাদের থাকার কথা। সেই বৈঠকের আগেই স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এল নতুন ঘোষণা। 

আরও পড়ুন Agnipath: অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ দেশ, আজ পর্যালোচনায় বসছে কেন্দ্র

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের