Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে চার্জশটি জমা ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ধৃত রাজ্যসভা সাংসদ তথা আপ নেতা সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে চার্জশটি জমা দিল ইডি। শনিবার দিল্লির বিশেষ আদালতে ওই চার্জশিট জমা দেওয়া হয়েছে। চার্জশিটে অভিযোগ করা হয়েছেম ‘দিল্লি আবগারি নীতি প্রণয়নের সুবাদেই ব্যবসায়ী দীনেশ অরোরার কাজ থেকে দু’দফায় ২ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন আপ সাংসদ সঞ্জয় সিং। ২০২১ সালের অগস্ট এবং ২০২২ সালের এপ্রিলে ওই টাকা আপ নেতার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল।’

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করা হয় দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আপের শীর্ষ নেতা মণীশ শিসোদিয়া। তার পরে চলতি বছরের অক্টোবরেই গ্রেফতার করা হয় আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আর্থিকভাবে উপকৃত হয়েছেন দু’জনেই।

যদিও ধৃত দুই নেতাই ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। মণীশ শিসোসিয়া ও সঞ্জয় সিংয়ের দাবি, ‘বিজেপির ইশারাতে তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি।’ একাধিকবার দুজনে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে জামিনের আর্জি জানিয়েছেন। সেই আর্জি অবশ্য খারিজ হয়ে গিয়েছে। একই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইতিমধ্যে জেরা করেছে সিবিআই। গত মাসে আম আদমি পার্টির সুপ্রিমোকে তলব করেছিল ইডি। যদিও সেই তলবে সাড়া দেননি কেজরিওয়াল। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের প্রচারে ব্যস্ত থাকার কথা জানিয়ে ইডি সমন এড়িয়ে গিয়েছিলেন তিনি। ফের তাঁকে সমনের তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয তদন্তকাসরী সংস্থা।

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?