স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের কাছে বার্সালোনা

Share:

নিজস্ব প্রতিনিধি: স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা। রবিবার রাতে এসপানিওলের মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ওসাসুনাকে হারিয়ে টানা দশম জয় তুলে নিয়েছে কাতালানরা।

আজ রিয়াল মাদ্রিদ পয়েন্ট খোয়ালেই টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলবে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে হান্সি ফ্লিকের দলের জয় ২-১ ব্যবধানে। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে গেল কাতালান ক্লাবটি। পয়েন্ট তালিকার দশ নম্বরে থাকা ওসাসুনার বিপক্ষে বার্সেলোনা জিতেছে রবার্ট লেভানডফস্কি ও ফেরান তোরেসের গোলে। ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকা ম্যাচে ৮১ মিনিটে প্রথম গোল করেন লেভানডফস্কি। ৮৬ মিনিটে তোরেসও গোলের খাতায় নাম লেখালে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় বার্সার। যদিও দুই মিনিটের মধ্যে খেলার ফল কিছুটা বদল করে রাউল গার্সিয়া। ওসাসুনার হয়ে এক গোল শোধ দিলেও সমতা আর আনতে পারেনি দলটি। লা লিগা টেবিলে এখন বার্সেলোনার পয়েন্ট ৩৪ ম্যাচে ৮৮। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের ৭৪। লিগ টেবিলে দুই দলের ব্যবধান ১৪ পয়েন্ট।

আরও পড়ুন: অর্জুনের বাজিমাত দর বাড়ল ৪০০ শতাংশ, ২ থেকে ১০ লাখে সচিন-পুত্র 

রবিবার রাতে এস্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ যদি জয় না পায়, তবে মাঠের লড়াইয়ে না নেমেই চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। যদি এদিনের রাতের ম্যাচে এস্পানিওলের মাঠে যদি রিয়াল জয়লাভ করে, তবে শিরোপা নির্ধারণের লড়াই আরও কয়েক দিন দীর্ঘায়িত হবে। তেমনটি হলে আগামী ১০ মে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হবে ‘এল ক্লাসিকো’ ম্যাচটিই শিরোপা জয়ের চূড়ান্ত মঞ্চ হয়ে উঠতে পারে। বর্তমানে পুরো ফুটবল বিশ্বের নজর রিয়াল মাদ্রিদ ও এস্পানিওলের আজকের ম্যাচের ফলাফলের দিকে।

SIR নিয়ে স্বেচ্ছাচারিতা, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দার্জিলিঙে ভূমিধস! হাসপাতালের ছাদে ভেঙে পড়ল পাহাড়ের একাংশ, গুরুতর জখম রোগীর পরিজন

ছাগল কেন ফুল গাছ খাবে? এই নিয়ে কাকার সঙ্গে সংঘর্ষে জড়াল ভাইপো, জখম দুজনেই

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সদস্যপদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী