এই মুহূর্তে

সাত পাকের আগে বেঁকে বসলেন ধোনি ভক্ত বর, শর্ত শুনে থ কনে, তার পর…

নিজস্ব প্রতিনিধি : বিয়ের আসরে বসে কনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন বর। চুক্তিপত্রে বলা হয়েছে মহেন্দ্র সিং ধোনির খেলা দেখতে দিলেই বিবাহ হবে। কনেও সেই চুক্তিপত্র পড়ে রাজি হয়ে যান। খেলার প্রতি প্রেম থেকে আগাম সাবধানতা বজায় রাখতে চেয়েছেন। যাতে বিয়ের পরে স্ত্রীয়ের সঙ্গে খেলা দেখা নিয়ে অশান্তি না হয়, তারজন্যই এই ব্যবস্থা।

ধ্রুব মাজেথিয়া নামে এক ব্যক্তি তার ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন। সেখানে নিজের বিয়ের ভিডিওতে দেখা গিয়েছে, বিয়ের আসরে স্ত্রী আশিমা কক্করকে চুক্তিপত্রে সই করাচ্ছেন। সেখানে লেখা রয়েছে, সামনেই আইপিএল। চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর সব ম্যাচ দেখতে দিতে হবে। বিয়ের আসরে আচমকা এই ঘটনায় অনেকেই চমকে যান। শুধুমাত্র ধ্রুব কিছু ঘনিষ্ঠ লোকজন বিষয়টি জানতেন। এই চুক্তিপত্র পড়ে রাজি হয়ে গিয়েছেন স্ত্রী আশিমাও।

খেলা চলার সময় সব বাড়িতে খেলা দেখা নিয়ে চরম ঝামেলার সৃষ্টি হয়। বিশেষ করে আইপিএল, বিশ্বকাপ, আইএসএল সহ কোনও টুর্নামেন্টের সময় সব থেকে বেশি ঝামেলা হয় বাড়িতে বাড়িতে। সেই ঝামেলা থেকে রেহাই পেতেই আগাম সাবধানতা অবলম্বন করেছেন ধ্রুব। আগে থেকেই জানিয়ে দিয়েছেন, মহেন্দ্র সিং ধোনির সব খেলা তাঁকে দেখতে দিতে হবে। তবে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। এমন শর্ত শুনে হতবাক সকলেই। ধ্রুবের পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, মন্ডপে বসে স্ত্রীয়ের হাতে তুলে দিয়েছেন চুক্তিপত্রটি। যজ্ঞকুন্ডের সামনে বসে সেই চুক্তিপত্র সবার সামনে পড়ে শোনাচ্ছেন অশিমা। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিও-র সত্য়তা যাচাই করেনি ‘এই মুহূর্তে’।

 

 

View this post on Instagram

 

A post shared by Dhruv Majethia (@dhruvmajethia7)

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্রুকের বিধ্বংসী শতরান, বিশ্বকাপে পাকিস্তানের ‘মৃত্যুঘন্টা’ বাজিয়ে দিল ইংল্যান্ড

১৮ মাস পর কলকাতা-ঢাকা-আগরতলা রুটে বাস পরিষেবা চালু

ক্যান্সার আক্রান্ত বাবার শারীরিক অবস্থা সঙ্কটজনক, শিবির ছাড়লেন রিঙ্কু সিংহ

ফারহানের চওড়া ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৪ রান তুলল পাকিস্তান

বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণ, মুখ খুললেন নোরা ফতেহির ‘প্রেমিক’ আশরাফ হাকিমি

ব্রহ্মসের চেয়েও ভয়ঙ্কর, পাকিস্তানের ঘুম ওড়াতে এবার সেনার হাতে ‘মারণাস্ত্র’ গোল্ডেন হরাইজন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ