ব্রুকের বিধ্বংসী শতরান, বিশ্বকাপে পাকিস্তানের ‘মৃত্যুঘন্টা’ বাজিয়ে দিল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: রুদ্ধশ্বাসকর ম্যাচে হ্যারি ব্রুকের ঝোড়ো শতরানের দৌলতে পাকিস্তানকে দুই উইকেটে হারাল ইংল্যান্ড। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ক্যান্ডিতে প্রথমে ব্যাট করে সাহিবজাদা ফারহানের ৬৩ রানের দৌলতে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছিল পাকিস্তান। জবাবে পাঁচ বল বাকি থাকতেই হাতে দুই উইকেট নিয়ে জয় হাসিল করে ইংলিশরা।

পাল্লিকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক সালমান আঘা। তৃতীয ওভারের প্রথম বলেই সাজঘরের পথ ধরেন ওপেনার সাইম আয়ুব (৭)। তিন নম্বরে নামা পাক অধিনায়ক আঘা করেন মাত্র পাঁচ রান। তৃতীয় উইকেটে জুটি বেঁধে সাহিবজাদা ও বাবর আজম সেই ধাক্কা খানিকটা সামাল দেন। জেমি ওভারটনের বলে বাবর ২৭ বলে ২৫ রান করে আউট হয়ে যাওয়ায় ৪৬ রানের পার্টনারশিপ ভেঙে যায়। পাঁচ নম্বরে নামা ফখর জামান হাত খুলে খেলার চেষ্টা করেন। চতুর্থ উইকেটে তিনি ফারহানের সঙ্গে জুটি বেঁধে ৪৯ রান যোগ করেন। একা কুম্ভ হয়ে লড়াই করা ফারহান ৪৫ বলে সাতটি চার ও দুই ছক্কার সাহায্যে ৬৩ রান করে আউট হন। পরের ওভারে সাজঘরের পথ ধরেন ফখরও (১৬ বলে ২৫)।

ষষ্ঠ উইকেটে শাদাব খান ও উসমান খান ইংলিশ বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন। লিয়াম ডাউসনের বলে পাঁচ বলে আট করে ফেরেন উসমান। পরের বলে শূন্য রানে ফেরেন মোহাম্মদ নওয়াজ। পরের ওভারে শাহিন আফ্রিদিকে (২) ফেরান জোফ্রা আর্চার। শেষ বলে রান নিতে গিয়ে সাজঘরে ফেরেন শাদাবও (১১ বলে ২৩)। সালমান মির্জা ২ রানে অপরাজিত থাকেন।

জয়ের জন্য ১৬৫ রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। শাহিন আফ্রিদির প্রথম বলেই উসমান খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ফিল সল্ট (০)। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগে নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে জস বাটলারকে (২) ফিরিয়ে ইংলিশ শিবিরকে জোর ঝাঁকুনি দেন শাহিন। পর পর সতীর্থদের সাজঘরে ফিরতে দেখে ব্যাট হাতে তাণ্ডব শুরু করে দেন হ্যারি ব্রুক। সাইমের বলে ফাইন লেগে জেকব বেথেলের সহজ ক্যাচ ছাড়েন উসমান তারিক। তখন সাত রানে ব্যাট করছিলেন ইংলিস ব্যাটার। কিন্তু পঞ্চম ওভারে বেথেলকে (৮) ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন শাহিন। প্রথম পাওয়ার প্লে সেষে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান তোলে ইংল্যান্ড। অষ্টম ওভারে টম ব্যান্টনকে (২) ফিরিয়ে ইংল্যান্ডকে চাপের মধ্যে ফেলে দেন উসমান তারিক।

পর পর উইকেট পড়লেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন ব্রুক। মারমুখী মেজাজে খেলেই ২৮ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। তাঁর অর্ধশতরানের ইনিংস সাজানো ছিল পাঁচটি চার ও দুটি ছক্কায়। পঞ্চম উইকেটে স্যাম কুরানকে সঙ্গে নিয়ে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন। ওই জুটি বিপজ্জনক হয়ে ওঠার আগে দ্বাদশ ওভারে বল করতে এসে কুরানকে (১৬) ফিরিয়ে দেন উসমান তারিক। সাত নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং করতে শুরু করেন উইল জ্যাকসও। ষষ্ঠ উইকেটে ৩১ বলে ৫২ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের কব্জা থেকে ছিনিয়ে নেন দুজনে। ৫০ বলে ১০টি চার ও চারটি ছক্কার সাহায্যে শতরান পূর্ণ করেন ব্রুক। অর্থা‍ৎ দ্বিতীয় ৫০ করেছেন মাত্র ২২ বলে। তবে শতরান পূর্ণের পরেই শাহিন আফ্রিদির বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। ১৯তম ওভারে ইংলিশ শিবিরে জোড়া ধাক্কা দেন মোহাম্মদ নওয়াজ। প্রথম বলে ফেরান জ্যাকস(২৮)-কে। পঞ্চম বলে জেমি ওভারটন (০) ফেরেন। শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডর দরকার ছিল ৩ রান। তবে সালমান মির্জার প্রথম বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে জয় হাসিল করেন জোফ্রা আর্চার।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল