১৮ মাস পর কলকাতা-ঢাকা-আগরতলা রুটে বাস পরিষেবা চালু

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পতনের পরে পাকিস্তানি ভৃত্য মুহাম্মদ ইউনূসের জমানায় ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। ভারত বিরোধিতা তথা বিদ্বেষকে তুঙ্গে নিয়ে গিয়েছিল পাকিস্তানপন্থী জামায়াতে ইসলামী-জাতীয় নাগরিক পার্টি সহ কট্টর ইসলামি দলগুলি। ভিসা পরিষেবার পাশাপাশি থমকে গিয়েছিল দুই দেশের মধ্যে যাত্রী পরিষেবা। তারেক রহমান ক্ষমতায় আসার পরে ধীরে-ধীরে স্বাভাবিক হচ্ছে দুই দেশের মধ্যে সম্পর্ক।

ইউনূস জমানায় বন্ধ হয়ে যাওয়া ভারত-বাংলাদেশ বাস পরিষেবা ফের শুরু হয়েছে। গত শনিবার আগরতলার কৃষ্ণনগর ডিপো থেকে একটি বাস ঢাকায় পৌঁছেছিল। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাসের স্টাফসহ মোট ২০ জনকে নিয়ে কলকাতা থেকে ঢাকার মাটি ছুয়ে আগরতলা পৌঁছেছে রয়্যাল মৈত্রী নামের বাসটি। পাশাপাশি আগরতলা থেকে কলকাতার উদ্দেশে ছেড়েছে আরও একটি বাস। আখাউড়া সীমান্তে বাসযাত্রীদের স্বাগত জানান ত্রিপুরার পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী। সপ্তাহের ছয় দিন এই রুটে বাস চলাচল করবে বলে আখাউড়া স্থলবন্দরের এক আধিকারিক জানিয়েছেন।

২৫ বছর আগে ২০০১ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সরাসরি বাস পরিষেবা শুরু হয়েছিল। কলকাতা-ঢাকার পাশাপাশি, আগরতলা-ঢাকা-কলকাতা রুটেও শুরু হয়েছিল যাত্রী পরিষেবা। অল্প কয়েকদিনের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছিল এই পরিষেবা। আগরতলা থেকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া হয়ে কলকাতায় পৌঁছতে মাত্র ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। যেখানে আকাশপথে পাড়ি দিতে হয় প্রায় দেড় হাজার কিলোমিটার। পরিবহণ ব্যবসায়ীরা আশাবাদী দুই দেশের মধ্যে ভিসা পরিষেবা পুরোমাত্রায় চালু হলে এই রুটে যাত্রী সঙ্কট কমবে।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন