পোর্টালে নালিশ করলেই কয়েক ঘন্টাতেই মুশকিল আসান, মুছবে অশ্লীল ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি : অত্যাধুনিক প্রযুক্তি যেমন সমাজকে অনেকটা এগিয়ে দিয়েছে, তেমন অপরাধপ্রবণতাও বেড়েছে। মানুষ যেমন সুফল ভোগ করছে, তেমনই সাইবার ক্রাইম নতুন নতুন পদ্ধতিতে কুকর্ম করে চলেছে প্রতারকরা। নেটমাধ্যমে ছড়িয়ে পড়ছে কিশোর-কিশোরীদের অশ্লীল ভিডিও।  চাইল্ড পর্নোগ্রাফি বাড়ছে এরফলেই।

ছোটোদের ছবি ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি করে তা ভাইরাল করার হুমকি দেওয়া হয় অভিভাবকদের। নিজেদের সম্মান, ভবিষ্যৎ সবটা ভাবনা-চিন্তা করে মুখ খুলতেও সাহস পাননা তাঁরা। শিশুদের ছবি ভাইরাল করে ব্ল্যাকমেলের চেষ্টা করা হচ্ছে। সেই সমস্যার সমাধান করতে এখন থেকে লাগবে মাত্র কয়েক ঘন্টা। এই কাজে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মার্কিন সংস্থা ‘ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন’।

জানা গিয়েছে, নির্দিষ্ট পোর্টালে গিয়ে আপত্তিকর ছবি বা ভিডিওটি পোস্ট করলে তা ইন্টারনেট থেকে মুছে দেবে মার্কিন সংস্থা এনসিএমইসি। ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে একটি বিশেষ ‘ফিচার’ যোগ হয়েছে। সাইবার বিশেষজ্ঞ সূত্রে খবর, বিশ্বজুড়ে চাইল্ড পর্নোগ্রাফির চাহিদা প্রবল। সাইবার প্রতারকরা প্রযুক্তির সাহায্য নিয়েই অশ্লীল ছবি ও ভিডিও বানাবার কাজ করছে।

অনেকেই নিজের ছেলে মেয়েদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই ছবি শেয়ার করে এআই-র মাধ্যমে অশ্লীল ভিডিও তৈরি করছে। সেগুলো লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে পর্নোগ্রাফি সাইটে। এই ঘটনায় লাগাম টানতে আমেরিকায় গড়ে উঠেছিল এনসিএমইসি। এর সাহায্যে বিশ্বের লক্ষ লক্ষ শিশুর অশ্লীল ভিডিও মুছে দেওয়া হয়েছে নেটপাড়া থেকে। অপরাধীরা নাবালক-নাবালিকার ছবি সুপার ইম্পোজ করার পাশাপাশি অভিভাবকদের ব্ল্যাকমেল করা হচ্ছে।

১৮ বছরের কমবয়সি কারও আপত্তিকর ছবি বা ভিডিও সেখানে দিলেই ঘণ্টাখানেকের মধ্যে নেটদুনিয়া থেকে তা সরে যাবে। প্রজেক্টটির নাম ‘টেক ইট ডাউন’। এই ক্ষেত্রে কয়েকটি বিষয়ে উত্তর দিলেই ছবি বা ভিডিও পোর্টালে আপলোড রাখা হবে।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের