নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার নয়, ফের সতর্কতা জারি নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার করতে পারবে না কোনও রাজনৈতিক দল। লোকসভা নির্বাচনের মুখে ফের আরও একবার এই কথা স্মরণ করিয়ে দিল নির্বাচন কমিশন। এর আগেও কমিশনের তরফে শিশুদের না ব্যবহার করার কথা জানানো হয়েছিল। কিন্তু কমিশনের তোয়াক্কা না করেই অনেক রাজনৈতিক দলই শিশুদের ব্যবহার করে থাকে। এবার এই বিষয়ে কড়া নির্দেশিকা দিল কমিশন।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারে তো বটেই পাশাপাশি পোস্টার লাগানো বা লিফলেট বিলি করতেও শিশুদের ব্যবহার করা যাবে না। কমিশনের তরফে স্পষ্ট নির্দেশিকায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারে কোনও প্রার্থী যদি শিশুদের কোলে তুলে নেন, তাহলে তাও আইন বিরুদ্ধ। পাশাপাশি নির্বাচনী প্রচারে গিয়ে কোনও প্রার্থী যদি শিশুকে কোলে তুলে নিয়ে গাড়িতে প্রচারে বেরোন, তাও হবে নির্বাচনী বিধিভঙ্গেরই সামিল।

তবে কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারের সঙ্গে যুক্ত নন, এমন কোনও রাজনৈতিক নেতার সঙ্গে যদি শিশুদের দেখা করানো হয়, তাহলে তা নির্বাচনী বিধিভঙ্গ হিসাবে গণ্য করা হবে না। মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, শিশুদের যাতে নির্বাচনী প্রচারে ব্যবহার করা হয়, সেবিষয়ে রাজনৈতিক দলগুলিকেই এগিয়ে আসতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধকে বিসর্জন দেওয়া যাবে না। শুধু শিশুরাই নয়, এর আগে বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের প্রতি অসম্মানজনক কথা ব্যবহার না করার আর্জি জানানো হয়েছিল কমিশনের তরফে। গত বছর ডিসেম্বর মাসে এই ধরনের নির্দেশিকা জারি করেছিল কমিশন।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা