এসসিও বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন চিনের প্রতিরক্ষামন্ত্রী

মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসসিও-ভুক্ত রাষ্ট্রগুলির প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন চিনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু (Chinese Defence Minister Li Shangfu)। বৈঠকে অংশ নিতে আগামী ২৭ ও ২৮ এপ্রিল ভারতে থাকবেন চিনের প্রতিরক্ষামন্ত্রী, মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে।

সূত্রের খবর, লি সাংফু এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সোইগু ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) সঙ্গে ২৭ এপ্রিল দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আর তার পরদিন ২৮ এপ্রিল শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (Shanghai Cooperation Organisation) বৈঠক হবে দিল্লিতে।

উল্লেখ্য ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পরে এই প্রথম চিনের কোনও প্রতিরক্ষামন্ত্রী ভারতে আসছেন। সূত্রের খবর, লাদাখ সেক্টর থেকে লাল ফৌজ সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হবে লিকে। তাঁকে জানানো হবে, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হবে। বেইজিংয়ে ফিরে শীর্ষ নেতৃত্বকে এ কথা বলার জন্য তাঁকে আবেদন জানানো হবে। অন্যদিকে আগামী মে মাসে গোয়ায় এসসিও (SCO) সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীদের এক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সূত্রের খবর, প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের পর আগামী মে মাসের ৪ ও ৫ তারিখে গোয়ায় এসসিও (SCO) সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো সহ এসসিও সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা অংশ নেবেন।

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

বাংলার গর্ব! এবার জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

মুখে গামছা বেঁধে দিনে দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের

গোবিন্দাকে নিয়ে কুরুচিকর ভিডিও বানালেই গুণতে হবে ১০০ কোটি টাকা!

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মরণঝাঁপ শিক্ষকের

আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ভারতীয় ওপেনার?