ধর্ষণ মামলার শুনানিতে পুলিশের উপর রেগে গেলেন দেশের প্রধান বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি:  ধর্ষণ ও ধর্মান্তরের একটি মামলায় উত্তরপ্রদেশ পুলিশকে তিরস্কার করল শীর্ষ আদালত। ৮ মাস জেলবন্দি থেকে জামিনের আবেদন করা এক ব্যক্তির শুনানি করতে গিয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন জোর করে ধর্মান্তর আইন আরোপ করে বিষয়টি যথেচ্ছভাবে নিষ্পত্তি করা হয়েছিল। পুলিশের এই মনোভাব পক্ষপাতদুষ্ট।

লাইভ ল-এর প্রতিবেদন অনুসারে, আবেদনকারী আদালতে যুক্তি দিয়েছিলেন যে তিনি গত আট মাস ধরে কারাগারে বন্দি। একজন মহিলাকে সাহায্য করার অপরাধে তাঁকে কারারূদ্ধ অবস্থায় জীবন কাটাতে হচ্ছে। আবেদনকারীর বিরুদ্ধে উত্তরপ্রদেশ অবৈধ ধর্মান্তর নিষিদ্ধকরণ আইন ২০২১ বা uttar pradesh prohibition of unlawful conversion of religion act 2021-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গত শুনানিতে, আবেদনকারী আদালতকে বলেছিলেন যে তিনি মহিলার সম্মতিতেই তাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন। শুধু তাই নয়, দুজনেই দীর্ঘদিন ধরে একে অপরকে চেনেন। অভিযোগকারীর এর আগে একবার বিয়ে হয়েছিল। সে পক্ষের একটি সন্তানও রয়েছে। অভিযোগকারিণীর মিথ্যা অভিযোগের ভিত্তিতে আবেদনকারীকে জেল খাটতে হচ্ছে।

২০ মার্চ বৃহস্পতিবার এই মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, “আমি অবাক, আমি এই শব্দটি ব্যবহার করতে চাই না, কিন্তু রাজ্য পুলিশ পক্ষপাতদুষ্ট মনোভাব গ্রহণ করেছে। আপনারা কীভাবে এমনটা করতে পারেন? বাস্তব ঘটনা অন্য, আর আপনারা জোর করে ধর্মান্তর আইন চাপিয়ে দিচ্ছেন।” এরপর বিচারপতি আবেদনকারীর জামিন মঞ্জুর করে বলেন, “ঘটনা ও পরিস্থিতি বিবেচনা করে আবেদনকারীকে জামিন দেওয়া হচ্ছে। সেই সঙ্গে এও বিবেচনা করা দরকার যে তাঁর একটি সন্তান রয়েছে।”

রায় দেওয়ার পর প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, ‘এই মামলায় কিছুই নেই। এই বিষয়ে ইউপি পুলিশ সঠিক মনোভাব গ্রহণ করেনি। যা বাস্তব তার বদলে ধর্মান্তর আইন আরোপ করেছে যার মোটেও প্রয়োজন ছিল না। আদালত ৫ মে এই মামলার শুনানি করবে।” উল্লেখ্য, আদালত পুলিশকে জবাব দাখিলের জন্য দুই সপ্তাহ সময় দিয়েছে।

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর