জানলার গ্রিলে আটকে মাথা, স্কুলে রাতভর আটকে ৮ বছরের পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশার কেওনঝড় জেলার একটি সরকারি স্কুলে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। সেখানে রাতভর আটকে থাকতে হয়েছে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে। রাতভর ক্লাসের ভেতর আটকে ছিল সে। চেষ্টা করেছিল জানালা দিয়ে বেরোনোর। কিন্তু দুঃসাহসিক কাজটি করতে গিয়ে ছোট্ট মেয়েটির মাথা আটকে যায় গ্রিলের মধ্যে। সেই অবস্থাতেই ক্লাসরুমে সে সারারাত ছিল। এই ঘটনা জানাজানি হতেই প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়।

ঘটনাটি ঘটেছে বাঁশপাল ব্লকের আঞ্জারের সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে। ছাত্রীর নাম জ্যোৎস্না দেহুরি। বছর আটেকের ওই পড়ুয়া বৃহস্পতিবার স্কুল সময় শেষ হওয়ার আগেই বেঞ্চে ঘুমিয়ে পড়ে। কখন ছুটির ঘণ্টা পড়েছে, কখন বন্ধুরা বেরিয়ে গিয়েছে সে টেরও পায়নি। এরপর ক্লাসরুম ভাল করে না দেখেই বন্ধ করে দেওয়া হয় ক্লাস ও স্কুলের দরজা। যখন জ্যোৎস্নার ঘুম ভাঙে ততক্ষণে স্কুল ফাঁকা। এ প্রতিবেদনে প্রকাশ, জেলা শিক্ষা কর্মকর্তা প্রাথমিক তদন্তের পর জানিয়েছেন অষ্টম শ্রেণির কয়েকজন ছাত্রকে বিকেল ৪টেই স্কুল ভবনটি তালাবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

এদিকে সন্ধ্যা হয়ে গেলেও মেয়ে বাড়ি ফেরেনি। ফলে পরিবার চিন্তিত হয়ে পড়ে। রাতভর ব্যাপক খোঁজাখুঁজি শুরু হয়। আশ্চর্যের বিষয়, স্কুলে খোঁজার কথা কারও মনেও আসেনি। শুক্রবার ভোরে গ্রামবাসীরা জ্যোৎস্নাকে স্কুলের জানলার গ্রিলে মাথা আটকে থাকা অবস্থায় দেখতে পান। সে ওই অবস্থাতেই কাঁদতে কাঁদতে সাহায্য চায়ছি। শেষ পর্যন্ত সকলে গিয়ে গ্রিলটি বাঁকিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জ্যোৎস্নার অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে।

এই ঘটনা ওড়িশা জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে উদ্ধারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর স্কুল কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে এমন দাবিও উঠেছে। জনরোষের মুখে পড়ে কেওনঝড় জেলা প্রশাসন কর্তব্যে গাফিলতির অভিযোগে প্রধান শিক্ষক গৌরহরি মহন্তকে বরখাস্ত করেছে। কেওনঝড়ের কালেক্টর বিশাল সিং-এর নির্দেশে বাঁশপাল ব্লক শিক্ষা কর্মকর্তা বরখাস্তের আদেশ জারি করেছেন। বিশদে তদন্ত শুরু করা হয়েছে। স্কুল ও জনশিক্ষা বিভাগের আধিকারিকরা নিশ্চিত করেছেন যে জ্যোৎস্না ভাল আছে। দ্রুত সুস্থ হয়ে উঠছে। চলমান তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

ইছামতির স্রোতে ভাঙল বাঁশের সেতু, বিপাকে পড়লেন লক্ষাধিক মানুষ

পার্কিং নিয়ে বচসা! ম্যানেজার সিকিউরিটি কর্মীদের মারে গুরুতর আহত পর্যটক

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি