ইছামতির স্রোতে ভাঙল বাঁশের সেতু, বিপাকে পড়লেন লক্ষাধিক মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি: ইছামতির তীব্র জলস্রোত ও কচুরিপানার দাপটে ফের ভাঙল বাঁশের সেতু! টিপি-কাটাবাগানের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ। প্রায় ৩০ কিলোমিটার ঘুরে যেতে হবে ছাত্র-ছাত্রী, অসুস্থ রোগী থেকে শুরু করে কৃষক ও সাধারণ মানুষদের। স্বরুপনগরের ইছামতি নদীর একদিকে টিপি আর একদিকে কাটাবাগান এলাকা। এই দুটি এলাকার সংযোগ করেছিল এই বাঁশের সেতুটি।

আরও পডুন: বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই বাঁশের সেতুর উপর দিয়ে যাতায়াত করে। ছাত্র-ছাত্রী/অসুস্থ রোগী/কৃষক/থেকে শুরু করে সাধারণ মানুষ অফিস যাত্রী যাতায়াত করে এই সেতুর উপর দিয়ে। কিন্তু সেই বাঁশের সেতু কচুরিপানা আর জলের চাপে ভেঙে গিয়ে ভেসে চলে গিয়েছে। গত ১৮ই আগস্ট এই কাঠের সেতু একবার ভেঙে জলে ভেসে গিয়েছিল। তারপর সেটা ঠিক করা হয়েছিল নতুন করে। দশ দিন যেতে না যেতে আবার নতুন বাঁশের সেতু ভেঙে চলে গেল। যার ফলে সমস্যায় পড়েছেন দুই পাড়ের কয়েক লক্ষ মানুষ। এলাকার মানুষের অভিযোগ তৃণমূল সরকারের আমল থেকে এখানে কংক্রিট সেতুর দাবি করা হচ্ছে। কিন্তু কোনওরকম সমস্যার সমাধান হয়নি শুধু আশ্বাস মিলেছে। এখন কীভাবে মূল শহরের সঙ্গে যোগাযোগ করবেন তাঁরা সেই চিন্তাতেই ঘুম উড়েছে।

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

চাকরিতে পদোন্নতি, বাড়বে বেতন! বুধ-মঙ্গলের বিশেষ যোগে ভাগ্য খুলবে চার রাশির জাতকদের

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

মাসে ১০০০ করে জমিয়ে ২০ বছরে ১০ লক্ষের বেশি টাকার মালিক, কোন বিনিয়োগে এমন লাভ?

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

২২ দিনেই সিংহাসনের মালিকানা বদল, শুভমনকে হটিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ব্রুক

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য