হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে প্রাণের হদিশ পাওয়া গিয়েছিল। আজ, শনিবার ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের অপর একটি সুড়ঙ্গের ভিতর থেকে জীবিত অবস্থায় এক চিনের নাগরিককে উদ্ধার করা হয়েছে। প্রায় দশদিন বাদে তাঁকে উদ্ধার করা গিয়েছে। তিনি ওই জলবিদ্যুৎ প্রকল্পের কাজের জন্য প্রবেশ করেছিলেন সুড়ঙ্গের ভিতরে। উদ্ধারের পর ওই চিনা নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

নেপালের সেনাবাহিনী জানিয়েছে যে, দক্ষিণ কোরিয়ার সামরিক সদস্য ও বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় এই অভিযানটি চালানো হয়েছিল। প্রায় ২২৫ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ থেকে ওই চিনা কর্মীকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

নেপালের সশস্ত্র পুলিশবাহিনীর সাত সদস্যের একটি বিশেষ দল গতকাল, শুক্রবার ত্রিশূলীর সুড়ঙ্গে প্রবেশ করেছিল। সেখানেই ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে গোঙানির আওয়াজ পেয়ে উদ্ধারকারীর নিশ্চিত হয়েছিলেন জীবিত অবস্থায় রয়েছেন বেশ কয়েকজন। তারপরেই উদ্ধারকাজ শুরু হয়েছিল। দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। আজ, ওই একই জলবিদ্যুৎ প্রকল্পের ভিন্ন সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হল আরও এক কর্মীকে। আরও প্রাণের হদিশ রয়েছে কিনা তার খোঁজ চালানো হচ্ছে।

আরও পডুন: জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

এদিকে, আজ, শনিবার নেপালের নুয়াকোট শহরে উদ্ধারকারীরা একটি ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে চন্ডিকা শ্রেষ্ঠা নামের ৬৪ বছর বয়সী এক নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসার জন্য তাঁকে আকাশপথে কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হচ্ছে। ওই মহিলা নিজের বাড়িতেই কাদামাটির নীচে চাপা পড়েছিলেন। উদ্ধার অভিযানের ছবিতে দেখা যায়, জরুরি অবস্থায় থাকা সেবাকর্মীরা ধূসর রঙের কম্বলে জড়ানো ওই নারীকে বাড়ি থেকে বাইরে নিয়ে আসছেন।

মালদহ মেডিক্যালে ৮৯ শিশুমৃত্যুতে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর,সরানো হল সুপারকে

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

‘ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই,’ ছবি শিকারিদের উপর চটে গিয়ে বললেন সলমন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

জীবনতলায় বিজেপির সঙ্গে ISF-CPM কর্মীদের সংঘর্ষ, জখম ৫০

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন