ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের ফরাক্কায় ধস নেমে যাওয়ার কারণে পুরো রেল পরিষেবা বিপর্যস্ত। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ পুরো বিচ্ছিন্ন। এখনও পর্যন্ত বন্ধ রয়েছে রেল পরিষেবা। আজ, শনিবার দুপুরের মধ্যে ধস মেরামত করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করেছে রেল। লোকো পাইলট চালিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। কিন্তু যাত্রীবাহী ট্রেন এখনও পর্যন্ত চালু হয়নি ফরাক্কার উপর দিয়ে। তাই বাসের দিকেই ঝুঁকছেন যাত্রীরা। রাজ্য সরকারের তরফে অতিরিক্ত বাসের ব্যবস্থা করে হলেও। যাত্রীর চাপে তা কম পড়েই যাচ্ছে।

এমনই দৃশ্য আজ, শনিবার সকালে দেখা গেল ধর্মতলা চত্বরে। উত্তরবঙ্গগামী ট্রেন পরিষেবা স্বাভাবিক না-হওয়ায় ধর্মতলায় বাসের টিকিটের জন্য ঘুরে বেড়াতে দেখা গেল বহু যাত্রীকে। দুপুর থেকেই সরকারি বাসের টিকিট কাউন্টারের সামনে লাইন ছিল দীর্ঘ। অভিযোগ, আশাহত হতে হয়েছে অনেক যাত্রীকে। এই পরিস্থিতিতে বেসরকারি বাসের ভাড়া বেড়েছে বলে ক্ষোভ যাত্রীদের একাংশের। নন এসি বাসের টিকিট যদি বা মিলেছে, সরকারি এসি বাসের সিট মিলছে না। অগত্যা অনেক যাত্রী সরকারি ছেড়ে বেসরকারি বাসের দিকে ঝুঁকছেন। মোটা টাকা দিয়ে কাটতে হচ্ছে টিকিট।

আরও পডুন: ইছামতির স্রোতে ভাঙল বাঁশের সেতু, বিপাকে পড়লেন লক্ষাধিক মানুষ

ধর্মতলা থেকে উত্তরবঙ্গগামী বাস চালায় তিনটি সরকারি সংস্থা— দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি) একটি, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এনবিএসটিসি) ছ’টি এবং ডব্লিউবিটিসি প্রয়োজনের ভিত্তিতে বাস চালায়। আজ, শনিবার দুপুর ২টো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এসবিএসটিসির একটি বাসে কোনও আসন খালি নেই। টিকিটের চাহিদা বেশি থাকায় দু’টি বাস চালাচ্ছে ডব্লিউবিটিসি। তাতেও আর কোনও টিকিট নেই। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এসি বাসগুলিতে সব আসন ভর্তি হয়ে যায় দুপুরের মধ্যেই। কেবলমাত্র ননএসি বাসগুলিতে এখনও কিছু টিকিট রয়েছে। এদিকে যাত্রীর চাপ বাড়ছেই। তবে পূর্ব রেলের আশ্বাস আগামিকাল রবিবার থেকে রেল পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

ইছামতির স্রোতে ভাঙল বাঁশের সেতু, বিপাকে পড়লেন লক্ষাধিক মানুষ

পার্কিং নিয়ে বচসা! ম্যানেজার সিকিউরিটি কর্মীদের মারে গুরুতর আহত পর্যটক

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি