চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি:  খাদ্য সুরক্ষা সপ্তাহে রাজ্যজুড়ে জোরদার করা হয়েছে নজরদারি। তাতেই যে সব ছবি সামনে এসেছে তা রীতিমত শিউরে ওঠার মতো। একাধিক দোকান থেকে উদ্ধার হয়েছে পচা মাছ, মাংস সহ মেয়াদোত্তীর্ণ পণ্য। সেই অভিযানের  অংশ হিসেবে চন্দননগর ও কামারহাটি এলাকায় একাধিক হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং সংস্থা এবং বেকারিতে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দফতর। অভিযানে সামনে এল খাবার তৈরির ক্ষেত্রে একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ।

চন্দননগরের বড়বাজার, লালবাগান রথের সড়ক-সহ বিভিন্ন এলাকায় হানা দেন খাদ্য সুরক্ষা আধিকারিকরা। বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং ক্যাটারিং ব্যবসায়ীদের রান্নাঘর ও সংরক্ষণস্থল খতিয়ে দেখা হয়। আধিকারিকদের নজরে আসে দীর্ঘক্ষণ ধরে জমিয়ে রাখা পচা মাংস, চিংড়ি মাছ এবং রান্না করা খাবার। খাবারগুলির মান নিয়ে প্রশ্ন ওঠায় বেশ কিছু সামগ্রী ঘটনাস্থলেই নষ্ট করে ফেলা হয়। শুধু খাবারের মান নয়, রান্নার জায়গার পরিবেশ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন আধিকারিকরা। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। খাদ্যবিধি মেনে রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি খাবার সংরক্ষণেও সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

অন্যদিকে, কামারহাটির ষষ্ঠীতলা এলাকায় একটি বেকারিতেও অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর। বেলঘড়িয়া থানাকে সঙ্গে নিয়ে হওয়া এই অভিযানে উঠে আসে আরও গুরুতর ছবি। অভিযোগ, খাদ্যবিধি যথাযথভাবে না মেনেই সেখানে বিস্কুট, পাউরুটি-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি হচ্ছিল। কারখানার ভিতরের পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন আধিকারিকরা। অভিযোগ, যত্রতত্র ঘুরে বেড়াচ্ছিল আরশোলা ও ইঁদুর। এমন পরিবেশে কীভাবে মানুষের খাবার তৈরি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। আপাতত ওই কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  

মালদহ মেডিক্যালে ৮৯ শিশুমৃত্যুতে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর,সরানো হল সুপারকে

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

‘ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই,’ ছবি শিকারিদের উপর চটে গিয়ে বললেন সলমন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

জীবনতলায় বিজেপির সঙ্গে ISF-CPM কর্মীদের সংঘর্ষ, জখম ৫০

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়