ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্ন আদালতে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। আপাতত ৯ ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতে হবে না তৃণমূল সাংসদকে। অগ্নিনির্বাপণ ব্যবস্থায় খামতি রয়েছে বলে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের দুটি তলা খালি করতে নির্দেশ দিয়েছিল দমকল। সেই নির্দেশকে চ্য়ালেঞ্জ জানিয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছিলেন কালীঘাটপন্থী তৃণমূল নেতা। সেই মামলাতেই স্বস্তি পেয়েছেন অভিষেক। নিম্ন আদালতের নির্দেশ, তৃণমূল সাংসদের অফিস এখনই খালি করার প্রয়োজন নেই। এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস দিয়েছেন বিচারক। পরবর্তী শুনানি পর্যন্ত নিষেধাজ্ঞার নির্দেশ বহাল থাকবে বলে জানিয়েছে আদালত। যার ফলে বিরাট স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ব্যাপক খামতির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নোটিস দিয়েছিল দমকল বিভাগ। নোটিসে বিল্ডিংয়ের বেসমেন্ট, ষষ্ঠ ও সপ্তম তলা ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছিল। বহুতলের কয়েকটি অংশকে ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করে অবিলম্বে তিনটি তলা খালি করার নির্দেশ দিয়েছিল দমকল। সেই নির্দেশের উপরেই স্থগিতাদেশ দিল নিম্ন আদালত। গত সপ্তাহে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। ঘটনার কয়েকদিন পরেই বহুতলের অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে যান দমকলের আধিকারিকরা। সেই পরিদর্শনে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। দমকল সূত্রে খবর, গত ১০ আগস্ট অভিষেকের অফিসের ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা পুনর্নবীকরণ করা হয়নি। পাশাপাশি, বিল্ডিংয়ের বেসমেন্ট, ষষ্ঠ ও সপ্তম তলায় অগ্নিনির্বাপণ ব্যবস্থাতেও একাধিক ঘাটতি নজরে এসেছে।

আরও পডুন: বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

তারপরেই নিয়ম মেনে অভিষেকের কাছে ৪৮ ঘন্টার মধ্যে জবাব চেয়েছিল দমকল। তবে সেই জবাবে সন্তুষ্ট না হওয়ায় সরাসরি ৯ ক্যামাক স্ট্রিটের তিনটি তলা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল দমকলের তরফে। তারপরেই বিষয়টি নিয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হতেই স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি