মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্বকাপে সময়ে জানিয়ে দিয়েছিলেন তিনি অবসর  নেবেন। সেই দিন যে এত দ্রুত চলে আসবে তা ভাবেননি ফুটবলের রাজপুত্র মেসির অনুগামীরা। কিছুদিন আগেই লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ ও বর্ণময় অধ্যায়ের পর তাঁর এই সিদ্ধান্তে মন ভেঙেছে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর। তবে জায়গা কারও জন্য ফাঁকা থাকে না। এটাই প্রকৃতির নিয়ম। মেসির আন্তর্জাতিক ফুটবল অধ্যায় শেষ হওয়ার পর আর্জেন্টিনা জাতীয় দলে এবার নতুন এক যুগের শুরু হতে চলেছে । মেসির পর ‘আলবিসেলেস্তে’-র নেতৃত্বের ব্যাটন কার হাতে উঠবে, তা নিয়ে জল্পনার মাঝেই সামনে এসেছে ক্রিস্তিয়ান রোমেরোর নাম। 

একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে মেসির উত্তরসূরি হিসেবে দলের স্থায়ী অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন এই তারকা ডিফেন্ডার।  যদিও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বা এএফএ এখনও আনুষ্ঠানিকভাবে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি, তবু রোমেরোর কাছে রয়েছে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার পূর্ব অভিজ্ঞতা। মেসি দলে থাকাকালীনই অধিনায়কত্বের স্বাদ পেয়েছেন রোমেরো। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিরুদ্ধে ম্যাচে প্রথমবার আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন তিনি। শারীরিক সমস্যার কারণে সেই ম্যাচে মেসি বেঞ্চে থাকায় রোমেরোর হাতে ওঠে অধিনায়কের আর্মব্যান্ড। তাঁর নেতৃত্বে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। এরপর ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচেও দলকে নেতৃত্ব দেন এই ডিফেন্ডার। তাই মেসি-পরবর্তী নেতৃত্বে রোমেরোর নাম উঠে আসা একেবারেই নতুন নয়। 

আরও পড়ুন: পার্কিং নিয়ে বচসা! ম্যানেজার সিকিউরিটি কর্মীদের মারে গুরুতর আহত পর্যটক

কে এই রোমেরো 

২৮ বছর বয়সী রোমেরো ২০২১ কোপা আমেরিকার আগে চিলির বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেন। এরপর দ্রুতই কোচ লিওনেল স্কালোনির রক্ষণভাগের অন্যতম ভরসার জায়গা হয়ে ওঠেন তিনি। এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৫৮টি ম্যাচ খেলেছেন এবং করেছেন চারটি গোল। রোমেরোর জাতীয় দল ক্যারিয়ারে এসেছে একের পর এক বড় সাফল্য। তাঁর মুকুটে রয়েছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং ফিনালিসিমা জয়। এবার সেই সাফল্যের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাঁর কাঁধে উঠতে পারে।

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

ইছামতির স্রোতে ভাঙল বাঁশের সেতু, বিপাকে পড়লেন লক্ষাধিক মানুষ

পার্কিং নিয়ে বচসা! ম্যানেজার সিকিউরিটি কর্মীদের মারে গুরুতর আহত পর্যটক

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি