ফুলের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণ নবম‌ শ্রেণির পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনে দিনে নাবালকদের মধ্যেও বাড়ছে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের প্রবণতা। বিশেষ করে কিছু মানুষের বিকৃত যৌন লালসার শিকার হচ্ছে শিশুকন্যারা। সম্প্রতি ত্রিপুরার খোয়াই জেলায় নবম শ্রেণীর এক ছাত্রকে আটক করা হয়েছে। ফুলের লোভ দেখিয়ে  ছয় বছর বয়সী এক শিশুকন্যাকে নিজের বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার, যখন ওই নাবালিকা তার দিদির সঙ্গে বাড়িতে ছিল এবং তাদের বাবা-মা ঘাস কাটতে বাইরে গিয়েছিলেন। নির্যাতিতা শিশুকন্যার পরিবারের দায়ের করা অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত নাবালক ফুল দেখানোর অজুহাতে তাঁদের মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যায়। ছয় বছর বয়সী শিশুকন্যা ফুল খুব পছন্দ করত বলে জানা গিয়েছে। বাবা-মা বাড়ি ফেরার পর শিশুকন্যা তার গোপনাঙ্গে ব্যথার কথা জানায়। তারপরেই তার মা মেয়ের শরীরের বিভিন্ন স্থানে কালো ও লালচে আঘাতের চিহ্ন দেখতে পান। শিশুকন্যার বাবা বলেন, “আমার স্ত্রী যখন তাকে জিজ্ঞেস করেন, তখন সে তাকে পুরো ঘটনা খুলে বলে। রাতে আমি যখন সবজি বিক্রি করে রাত ১১টার দিকে বাড়ি ফিরি, তখন আমার স্ত্রী আমাকে ঘটনাটি সম্পর্কে জানান। পরদিন সকালে অভিযুক্তের পরিবার ঘটনাটি সম্পর্কে জানতে পারে এবং তারা আমাদের কাছে তাদের ছেলেকে ক্ষমা করে দেওয়ার জন্য কাকুতি-মিনতি করতে থাকে।” তিনি আরও বলেন, ‘আমার মেয়ে খুব কষ্ট পাচ্ছে। সে এখনও খুবই ছোট। এই তো কিছুদিন হলো তাকে স্কুলে ভর্তি করা হয়েছিল। এখন সে মানসিকভাবে মারাত্মক ভেঙে পড়েছে।’

আরও পড়ুন: অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা অভিযুক্ত নবম শ্রেণীর ছাত্রকে পুলিশের হাতে তুলে দেয়।ঘটনাটি নিয়ে ‘পকসো’ (POCSO) আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে পুলিশ ওই ছেলেটিকে গ্রেপ্তার করেছে। ঘটনা নিয়ে সাব-ইন্সপেক্টর সম্পা দাস বলেছেন, ‘আমরা এক শিশুকন্যার ধর্ষণের বিষয়ে তথ্য পেয়েছি। এর পরপরই আমরা অবিলম্বে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করি এবং মামলাটি নথিভুক্ত করি। আমরা শিশুটির সঙ্গে কথা বলেছি এবং অভিযুক্তকে আটক করেছি। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পকসো (POCSO) আইনের নিয়ম অনুযায়ী আমরা আইনি কার্যক্রম অনুসরণ করব।”

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের