যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ব্যঙ্গাত্মক অনলাইন প্রচার হিসেবে শুরু হলেও অল্প সময়ের মধ্যেই যুব সমাজের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। ৬ জুন দিল্লির যন্তর-মন্তরে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিকে সামনে রেখে ভারতে ফেরেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। শনিবার ধর্নামঞ্চে হাজির হন শিক্ষা সংস্কারক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক-ও। হাতে গোলাপ নিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে দেখা যায় তাঁকে। শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং পরীক্ষার্থীদের বিভিন্ন দাবিকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। যন্তর-মন্তরে দিনভর ছাত্র-যুবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে নেমেছে তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)। প্রধানত, নিট-ইউজি, সিইউইটি, সিবিএসই এবং এসএসসি জিডি-সহ বিভিন্ন জাতীয় স্তরের পরীক্ষায় অনিয়মের অভিযোগকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। দলের দাবি, পরীক্ষাকেন্দ্রিক একাধিক বিতর্কে দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতেই এই আন্দোলন। বিক্ষোভের আগে সিজেপি তাদের সাংগঠনিক কাঠামোও শক্তিশালী করেছে। দলের তিন মুখপাত্র হিসেবে সৌরভ দাস, বিজেতা দাহিয়া ও আশুতোষ রাঙ্কার নাম ঘোষণা করা হয়েছে। আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণ, জাতীয় পতাকা ও বই বহন এবং কোনও উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Cockroach Janta Party (@cockroachjantaparty)

অভিজিৎ দীপকে সমর্থকদের বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ জানান। তিনি সম্ভাব্য আইনি জটিলতার আশঙ্কার কথাও উল্লেখ করেন। তবে স্পষ্ট করে বলেন, আন্দোলন সম্পূর্ণ সাংবিধানিক ও শান্তিপূর্ণ ভাবে হবে। 

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর