মুসলিমদের মন জয়ে ইফতার পার্টি দিয়ে বিপাকে থালাপাথি বিজয়, মামলা গড়াল থানায়

রাজনীতিতে নেমেই বিতর্কে জড়িয়ে পড়লেন নায়ক। হ্যাঁ, গত শুক্রবার (৮ মার্চ) ইসলাম সম্প্রদায়ের জন্যেই বিশাল ইফতার পার্টির আয়োজন করেছিলেন বিজয়। তাতেই বিপত্তি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৮ মার্চ চেন্নাইয়ের রোয়াপেট্টায় ওয়াইএমসিএ মাঠে রমজান মাস উপলক্ষে একটি বিশাল ইফতার পার্টির আয়োজন করেছিলেন তামিল সুপারস্টার থালাপথি বিজয়। যা তাঁর ভক্তদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছে। ১০ বছর বয়স থেকে অভিনয় জীবন শুরু তাঁর, কিন্তু কেরিয়ারের মধ্যগগনে আচমকাই তিনি রাজনীতিতে পা দিয়ে বসেন নায়ক। গতবছরই নিজের দলের নাম ঘোষণা করেছেন অভিনেতা, স্পষ্ট জানিয়েছেন ২০২৬ সালের আগে তাঁর দল কোনও নির্বাচনে অংশ নেবেন না। আর রাজনীতির জন্যে কয়েক বছর অভিনয়েও বিরতি নেবেন তিনি। কিন্তু রাজনীতিতে নেমেই বিতর্কে জড়িয়ে পড়লেন নায়ক। হ্যাঁ, গত শুক্রবার (৮ মার্চ) ইসলাম সম্প্রদায়ের জন্যেই বিশাল ইফতার পার্টির আয়োজন করেছিলেন বিজয়। তাতেই বিপত্তি!

তামিলনাড়ুর সুন্নাত জামাত অভিনেতা তথা তামিলাগা ভেত্রী কাজগম প্রধান থালাপথি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। তথ্য অনুযায়ী, তামিলনাড়ু সুন্নাত জামাতের কোষাধ্যক্ষ সৈয়দ কাউস অভিনেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁর দাবি, অভিনেতার আয়োজিত ইফতার সমাবেশটি মুসলিম সম্প্রদায়ের অনুভূতিকে অসম্মান করেছে। কারণ অনুষ্ঠানটি দুর্বলভাবে সংগঠিত হয়েছিল ও ইফতারের প্রকৃত চেতনা সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছিল। এমনকী বিনা উপবাসে এবং ইফতারের ধর্মীয় তাৎপর্যের সঙ্গে বিনা সম্পর্কযুক্ত ব্যক্তিরাও সমাবেশে অংশ নিয়েছিলেন, মদ্যপ ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। যা মুসলিম সম্প্রদায়কে অপমানিত করেছে। অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থাও খুব খারাপ ছিল। বিজয়ের বিদেশী নিরাপত্তারক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে অসম্মানজনক এবং ‘গরু’র মতো আচরণ করেছিলেন।

 

এতকিছু অভিযোগ নিয়ে সুন্নাত জামাতের কোষাধ্যক্ষ থালাপথি বিজয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি অভিনেতা। প্রসঙ্গত, ৮ মার্চ, পবিত্র রমজান মাসে একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন দক্ষিণী সুপারস্টার। মুসলিম ধর্মাবলম্বীদের রীতি অনুযায়ী, অভিনেতাকে সম্পূর্ণ সাদা পোশাকে এবং সাদা টুপি পরে ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। এমনকি,  সন্ধ্যায় তাঁকে নামাজে অংশ নিতেও দেখা যায়। মুহূর্তেই বিজয়ের ছবি এবং ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। খবর অনুযায়ী, বিজয় সেদিন পুরোদিন রোজা রেখেছিলেন এবং ইসলামী রীতিনীতি অনুসারে নামাজ পড়েছিলেন। তাঁর আয়োজিত ইফতার অনুষ্ঠানে স্থানীয় ১৫টি মসজিদের ইমামদের অংশগ্রহণ করেছিলেন। মোট ৩,০০০ অংশগ্রহণকারীর থাকার ব্যবস্থা করা হয়েছিল।

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি