তেলঙ্গানায় ক্ষমতা দখলের পথে কংগ্রেস, ছত্তিশগড়ে হাড্ডাহাড্ডি লড়াই

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্নাটকের পরে দক্ষিণের আরও এক রাজ্য তেলঙ্গানার কুর্সি দখল করতে চলেছে কংগ্রেস। রবিবার ভোট গণনার প্রাথমিক প্রবণতাতেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে, নিজাম রাজ্যবাসী কে চন্দ্রশেখর রাওকে আর মুখ্যমন্ত্রীর কুর্সিতে দেখতে চান না। অন্যদিকে ছত্তিশগড়ে প্রথমে কংগ্রেসের সরকার গড়ার সম্ভাবনা উজ্জ্বল হলেও বেলা গড়াতে হাত শিবির খানিকটা চাপে পড়েছে। ওই রাজ্যে কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

এদিন সকালে পোস্টাল ব্যালট গণনাতেই স্পষ্ট হয়ে যায় তেলঙ্গানায় কংগ্রেসের উপরে ভরসা রাখছেন সরকারি কর্মচারিরা। ইভিএম খুলতে একই প্রতিফলন লক্ষ্য করা গিয়েছে। সময় যত গড়াচ্ছে ততই কংগ্রেস প্রার্থীদের এগিয়ে থাকার ব্যবধান বাড়ছে। বেলা সাড়ে এগারোটা নাগাদ নির্বাচন কমিশনের তরফে পাওয়া পরিসংখ্যানে দেখা গিয়েছে, রাজ্যের ১১৯টি আসনের মধ্যে ৬৯টি আসনে এগিয়ে কংগ্রেস প্রার্থীরা। শাসকদল ভারত রাষ্ট্র সমিতি এগিয়ে মাত্র ৩৮ আসনে। বিজেপি ৮টি এবং আসাউদ্দিন ওয়েইসির এআইএমআইএম ৪টি আসনে এগিয়ে। জুবিলি হিলস আসনে পিছিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিন। গাজওয়েল আসনে এগিয়ে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তাঁর ছেলে কে টি রামারাও-ও এগিয়ে রয়েছেন।

অন্যদিকে ছত্তিশগড়ে শুরু থেকে বিজেপির চেয়ে কংগ্রেস অনেকটা এগিয়ে থাকলেও বেলা গড়াতেই চিত্রটা খানিকটা বদলাতে শুরু করেছে। বেলা সাড়ে এগারোটা পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যানে দেখা গিয়েছে, রাজ্যের ৯০টি আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে ৪২টি আসনে। উল্টোদিকে বিজেপি এগিয়ে ৪৭টি আসনে। একটি আসনে এগিয়ে অন্যান্যরা। অর্থা‍ৎ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে পদ্ম শিবির। পাটন আসনে পিছিয়ে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। রাজনন্দনগাঁওয়ে এগিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা রমন সিং।  

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, মারধরে প্রাণ গেল অটোচালকের

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!