তামিলনাডুতে কংগ্রেস-ডিএমকে আসন সমঝোতা চূড়ান্ত, ৯ আসনে লড়বে খাড়গের দল

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার আগেই দ্রাবিড় ভূমে আসন সমঝোতা চূড়ান্ত করল ডিএমকে-কংগ্রেস। পাঁচ বছর আগে ২০১৯ সালের লোকসভা ভোটে যে সূত্র মেনে আসন সমঝোতা হয়েছিল দু’দলের, সেই সূত্র মেনেই এবারেও সমঝোতা হয়েছেন। তামিলনাডুর ৩৯ লোকসভা আসনের মধ্যে ৯টি লড়বে কংগ্রেস। পাশাপাশি পুদুচেরির আসনেও প্রার্থী দেবে মল্লিকার্জুন খাড়গের দল।

শনিবার আসন সমঝোতা চূড়ান্ত করতে বৈঠকে বসেছিলেন ডিএমকে সুপ্রিমো তথা তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও প্রদেশ কংগ্রেস সভাপতি কে সেলভাপেরুথাংয়াই। উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং অজয় কুমার। ওই বৈঠকেই ঠিক হয়েছে, ২০১৯ সালের লোকসভা ভোটের মতো এবারেও দ্রাবিড় ভূমে ৯টি আসনে লড়বে কংগ্রেস। বাকি ৩০ টি আসন থেকে অন্যান্য শরিকদের আসন ছাড়বে ডিএমকে। গতবার যে ৯টি আসনে জিতেছিল হাত শিবির, এবারেও সেই আসনগুলিতে প্রার্থী দেবে। উল্লেখ্য, পাঁচ বছর আগে জোট বেঁধে লড়ে তামিলনাডুর ৩৯টি আসনের মধ্যে ৩৮টিতেই জিতেছিল কংগ্রেস-ডিএমকে জোট। ৫৩.১৫ শতাংশ ভোট পেয়েছিল। রাজ্যের বাকি আসনটি গিয়েছিল জয়ললিতার দল এআইএডিএমকে’র দখলে। বিজেপি ও জয়ললিতার দলের জোট পেয়েছিল মাত্র ৩০.৫৬ শতাংশ ভোট। পুদুচেরি আসনটিতে জয়ী হয়েছিলেন কংগ্রেসের ভি ভাইথিলিঙ্গম।

এদিন ডিএমকের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। তিনি বলেন, ‘ডিএমকে-র সঙ্গে কংগ্রেসের যে অটুট বন্ধন রয়েছে, ফের একবার প্রমাণিত হল। গতবারের মতো এবারেও লোকসভা ভোটে তামিলনাডুতে ইন্ডিয়া জোটের ঝড় উঠবে।’

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

বলিউড সুন্দরীর প্রেমে পড়েছেন রাষ্ট্রপতির প্রাক্তন এডিসি ঋষভ সিংহ সাম্বিয়াল! ঝড়ের বেগে ভাইরাল ছবি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

মর্মান্তিক! রাজস্থানে রাস্তা নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

‘আমাদের একা থাকতে দিন’, মেয়ের ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী

সকালের জলখাবারে স্বাদবদল! বাড়িতেই বানান চিজি বেকড অমলেট, রইল সহজ রেসিপি

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক