বাজেট অধিবেশন নিয়ে মোদি সরকারকে তোপ খাড়গের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার থেকে শুরু হচ্ছে সংসদে বাজেট অধিবেশন। তারআগে রবিবার সর্বদল বৈঠক  ডাকে কেন্দ্রীয় সরকার।  এবারের সংসদ অধিবেশনে কোন কোন ইস্যুতে আলোচনা হবে, তা নিয়েই  আলোচনা করার জন্যই এদিনের বৈঠক ডাকা হয়। এই আবহে বাজেট অধিবেশন নিয়ে মোদি সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

তিনি বলেন,’ এই সরকারে কোনও কিছু করার আগে পরামর্শ নেয় না। যা খুশি তাই করে। এরপর যখন বাজেট অধিবেশন হয় তখনই সবাই জানতে পারে কোন রাজ্য কী পেল। কেন্দ্রীয় সরকার জনগণকে কী দিল।‘ শুধু তাই নয় এদিন খাড়গে লাগাতার রেল দুর্ঘটনা নিয়ে স্পষ্টভাবে জানিয়ে দেন,’ রেল ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। সেইজন্য একের পর এক দুর্ঘটনা ঘটছে।‘

অন্যদিকে কংগ্রেসের তরফে সংসদের সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন জয়রাম রমেশ ও কে সুরেশ। লোকসভায় যাতে বিরোধী শিবির থেকে কাউকে ডেপুটি স্পিকার পদে বসানো হয়, সেই দাবি তোলেন কংগ্রেস নেতারা। এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ কে সুরেশ বলেন, ‘আমরা ডেপুটি স্পিকার নিয়োগ বিষয়টি উত্থাপন করেছি। ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলের অধিকার। এই অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচন করা উচিত।‘ সূত্রের  খবর, নিটের প্রশ্নফাঁস, রেল দুর্ঘটনা সহ একাধিক ইস্যু নিয়ে এদিনের বৈঠকে সরব হয়েছে কংগ্রেস। অন্যদিকে, লোকসভা নির্বাচনের পর ২২ জুলাই থেকে শুরু হওয়া এই বাজেট অধিবেশন চলবে আগামী ১২ অগাস্ট পর্যন্ত। ১৯ দিন বসবে এবারের অধিবেশন। এর আগে ডাকা সর্বদল বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ  বলে মনে করছে রাজনৈতিক মহল।

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

ঘুমন্ত অবস্থায় সিমেন্টের ব্লক দিয়ে স্ত্রী ও তিন কন্যাকে মাথা থেঁতলে খুন করল পাষণ্ড স্বামী

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

কী কাণ্ড! সবজি কেনার ফাঁকে মহিলা বিক্রেতাকে চুমু, ঘটনায় শোরগোল চন্দ্রকোণায়

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী