জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

Share:

নিজস্ব প্রতিনিধি: শালবনির জমি দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ আদালতের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে আট দিনের পুলিশি হেফাজতে পাঠাল মেদিনীপুর জেলা আদালত। তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল সিআইডি। আজ শুক্রবার সেই আবেদন মঞ্জুর করেন বিচারক।

শুক্রবার সকাল ১১টা নাগাদ সিআইডি-র গাড়িতে করে সুমিত রায়কে মেদিনীপুর জেলা আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত চত্বরে পৌঁছানোর পর প্রথমে তাঁকে কোর্ট লকআপে রাখা হয়েছিল। পরে দুপুরে বিচারকের এজলাসে হাজির করানো হয়। সেখানেই তদন্তকারীদের আবেদনের ভিত্তিতে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সুমিতকে আদালতে তোলার আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষের নেতৃত্বে পুলিশ আধিকারিকরা আদালত চত্বর এবং সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সুমিত রায়ের রক্ষাকবচ প্রত্যাহার করে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। শীর্ষ আদালতের নির্দেশ সামনে আসার পরই শালবনির জমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে সিআইডি।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কড়া পদক্ষেপ, নাবালিকা প্রসূতি হতেই গড়বেতায় গ্রেফতার স্বামী

কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকেই তাঁকে হেফাজতে নেওয়া হয়। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তদন্তে সহযোগিতা করেননি সুমিত। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। সেই কারণেই তাঁকে হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আদালতে জানায় CID। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কালীঘাটের বাড়িতে সিআইডি পৌঁছলে সেখানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের বচসা হয়। পরে আধিকারিকরা বাড়ির ভিতরে প্রবেশ করেন এবং সুমিতকে নিয়ে বেরিয়ে আসেন। তাঁকে প্রথমে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই গ্রেফতারি নিয়ে বিধানসভায় মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সুমিত রায়ের বিরুদ্ধে তীব্র মন্তব্য করেন এবং সুপ্রিম কোর্টের রক্ষাকবচ বাতিলের পর কালীঘাট থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন।

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

কী কাণ্ড! সবজি কেনার ফাঁকে মহিলা বিক্রেতাকে চুমু, ঘটনায় শোরগোল চন্দ্রকোণায়

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

বাইপাসের পর লেকটাউনের ‘সিমলা বিরিয়ানি’-তে হানা খাদ্য সুরক্ষা দফতরের, একাধিক অনিয়মের অভিযোগ

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম