এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

Share:

নিজস্ব প্রতিনিধি:  দেশের জন্য তাঁদের অবদান কিছু নেই। আর এবার ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার (SIR) অংশ হিসেব নোটিস  পেলেন হায়দরাবাদের একাধিক তারকা ও বিশিষ্ট ব্যক্তিত্ব। তেলঙ্গানায় চলা  SIR-এর আওতায় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, প্রাক্তন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল এবং প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ-সহ একাধিক পরিচিত মুখের নাম উঠে এসেছে নোটিস প্রাপকদের তালিকায়। এখানেই শেষ নয় সেই তালিকায় রয়েছেন সুপারস্টার মহেশ বাবু ও ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি।   

SIR-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যে ব্যক্তিদের নোটিস দেওয়া হয়েছে, সেই তালিকায় রয়েছেন পরিচালক এস এস রাজামৌলি, ক্রিকেটার মিতালি রাজ, ব্যাডমিন্টন তারকা পুল্লেলা গোপীচাঁদ ও পারুপল্লি কাশ্যপ। এছাড়াও অভিনেতা মহেশ বাবু, ভেঙ্কটেশ দাগ্গুবাটি, রবি তেজা, বিজয় দেবেরাকোন্ডা, আনন্দ দেবেরাকোন্ডা এবং নম্রতা শিরোদকরও রয়েছেন তালিকায়। ক্রিকেট থেকে বিনোদন জগত,  হায়দরাবাদের অত্যন্ত পরিচিত তিন মুখের নাম একই তালিকায় উঠে আসায় বিষয়টি ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। তবে নোটিস জারি হওয়া মানেই কোনও অনিয়ম প্রমাণিত হয়েছে, এমনটা নয়। এটি মূলত ভোটার তালিকা যাচাই ও সংশোধন প্রক্রিয়ার অংশ বলেই উল্লেখ করা হয়েছে। 

আরও পড়ুন: ‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

জানা গিয়েছে,  সামান্থা রুথ প্রভুর নামের ক্ষেত্রে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘শেষ SIR-এর  সঙ্গে অমিল’। একই কারণে নোটিস পেয়েছেন সাইনা নেহওয়াল, মহেশ বাবু, বিজয় দেবেরাকোন্ডা এবং এস এস রাজামৌলিও। অন্যদিকে ভিভিএস লক্ষ্মণ ও রবি তেজার ক্ষেত্রে ‘নিজের নামে অসঙ্গতির’ কথা উল্লেখ করা হয়েছে।  শুধু বিনোদন ও ক্রীড়াজগতের তারকারাই নন, হায়দরাবাদের বেশ কয়েকজন ব্যবসায়ী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তির নামও নোটিস প্রাপকদের তালিকায় রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মুরালি ডিভি, সুরেশ চুক্কাপল্লি, উপাসনা কামিনেনি, এভি গুরাভা রেড্ডি, কে আই বরপ্রসাদ রেড্ডি এবং আনন্দ শঙ্কর জয়ন্ত। কর্মকর্তারা জানিয়েছেন, বহু সুপরিচিত ব্যক্তিত্বকে নোটিশ জারি করা হয়েছে তাতে অবাক হওয়ার কিছু নেই, কারণ রাজ্যের লক্ষ লক্ষ ভোটারের মতো তাদের তথ্যেও অসঙ্গতি ছিল। 

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

উ‍ৎসবের মরশুমে বাড়িতেই ‘মুগ পুলি’ বানিয়ে পরিজনদের চমকে দিন

চায়ের আড্ডায় গুজরাতি স্বাদ! রইল মশলাদার বাদাম পকোড়ার রেসিপি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতের অন্ধকারে ২২ বছরের যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলপাথাড়ি কোপ, হাড়হিম ঘটনা দিল্লিতে

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের