হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিল্লিকে জোর ধাক্কা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে তারেক রহমান সরকার। খুব শিগগিরই ওই চুক্তি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের মুখ্যসচেতক নুরুল ইসলাম মনি। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভারতের সঙ্গে চুক্তি বাতিল করে কার্যত দিল্লির সঙ্গে শত্রুতা বাড়ানোর পথেই হাঁটছে পাকিস্তান ও চিন বান্ধব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। ওই চুক্তি বাতিল হলে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক আরও তলানিতে গিয়ে দাঁড়াবে।

১৫ বছর ক্ষমতায় থাকাকালীন বন্ধু দেশ ভারতের সঙ্গে একাধিক চুক্তি (যার সিংহভাগই সমঝোতা স্মারক) স্বাক্ষর করেছিলেন দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন বঙ্গবন্ধু কন্যা। প্রাণ বাঁচাতে ঢাকা ছেড়ে পালিয়ে দিল্লি আশ্রয় নেন তিনি। শেখ হাসিনা ক্ষমতাচ্যূত হওয়ার পরেই আওয়ামী লীগ জমানায় ভারতের সঙ্গে স্বাক্ষর হওয়া যাবতীয় চুক্তি বাতিলের দাবিতে সরব হয় পাকিস্তানপন্থী জামায়াতে ইসলামী এবং বিএনপি। যদিও মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা জমানায় হওয়া দিল্লির সঙ্গে চুক্তি বাতিলের রাস্তায় হাঁটেনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক সাংবাদিক সম্মেলনে জাতীয় সংসদের মুখ্যসচেতক তথা বিএনপি নেতা নুরুল ইসলাম মনি জানান, ‘শেখ হাসিনা জমানায় চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার সহ ভারতের সঙ্গে যে ১১০ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তা পর্যালোচনা করা হচ্ছে। বাংলাদেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল হবে।’ শেখ হাসিনা ভারতের সঙ্গে চুক্তি করতে গিয়ে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়েছিলেন বলে অভিযোগ করে মুখ্যসচেতক বলেন, ‘চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও বন্ধু দেশের দুইটি জাহাজ একসঙ্গে আসলে, বন্ধু দেশের জাহাজ আগে খালাস হবে। দেশের স্বার্থ বিরোধী এমন অসংখ্য চুক্তি করে গিয়েছেন শেখ হাসিনা। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আমাদের দেশের স্বার্থ রক্ষার পরেই বন্ধুত্ব বজায় রাখা হবে।’ ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখার বিষয়ে বাংলাদেশ খুব একটা আগ্রহী নন বলে জানিয়ে মুখ্যসচেতক বলেন, ‘ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস