চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপির ‘মুখোশ’ খুলতে ২১ শহরে সাংবাদিক সম্মেলন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সদ্য সমাপ্ত সংসদের বিশেষ অধিবেশনে পাশ হয়েছে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মহিলা সংরক্ষণ বিল। আর ওই বিল নিয়ে রাজনৈতিক ফায়দা লুঠতে কোমর কষে ঝাঁপিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপির সর্বস্তরের নেতা-নেত্রীরা। নিজেদের ‘নারী বান্ধব’ হিসেবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন। এবার মহিলা সমরক্ষণ বিল নিয়ে বিজেপির দ্বিচারিতার ‘মুখোশ’ খুলতে ঝাঁপাচ্ছে কংগ্রেসও। আজ সোমবার দেশের ২১টি প্রধান শহরে বিল নিয়ে বিজেপির জারিজুরি ফাঁস করবেন দলের মহিলা নেত্রীরা।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মোদির রাজ্য গুজরাতের আমদাবাদে সাংবাদিক সম্মেলন করবেন মহিলা সাংসদ রজনী পাতিল। হাযদরাবাদে সাংবাদিক বৈঠক করবেন মহিলা কংগ্রেসের সভানেত্রী নেট্টা ডি’সুজা। সাংসদ রঞ্জিত রঞ্জন ভুবনেশ্বরে, অলকা লাম্বা জয়পুরে, অমি যাজ্ঞিক মুম্বইয়ে, রাগিনী নায়েক রাঁচিতে, শামা মোহাম্মদ শ্রীনগরে সাংবাদিক সম্মেলন করবেন।

এছাড়া কলকাতায় আরাধনা মিশ্র মোনা, লখনউয়ে সুপ্রিয়া শ্রীনাতে, গুয়াহাটিতে মহিমা সিং, গোয়ায় ভাব্যা নরসিমামূর্তি, চেন্নাইয়ে লাবণ্য বল্লাল জৈন, দেহরাদুনে প্রিয়াঙ্কা সিংহ, পঞ্জাবের চণ্ডীগড়ে শোভা ওঝা, হরিয়ানার চণ্ডীগড়ে রাধিকা খেরা, বেঙ্গালুরুতে অমৃতা ধাওয়ান সাংবাদিক সম্মেলনে হাজির থাকবেন। কংগ্রেসের মিডিয়া ও পাবলিসিটি বিভাগের প্রধান পবন খেরা জানিয়েছেন, ‘মহিলা সংরক্ষণের নামে কীভাবে মহিলাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মোদি সরকার সাংবাদিক সম্মেলনে তার পর্দাফাঁস করা হবে।’

 

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ